বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
২২ অগাস্ট ২০২৬, ২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় ক্লাউড কিচেন ‘আরাবিয়ানা’র আত্মপ্রকাশ: ঘরে বসেই মিলবে সৌদি ধাঁচের আরবীয় খাবারের স্বাদ

আরবীয় খাবারের অনন্য স্বাদ ও ঐতিহ্যকে ঢাকার ভোজনরসিকদের ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডেলিভারি-ভিত্তিক ক্লাউড কিচেন ‘আরাবিয়ানা’। ‘ফ্রম আওয়ার কিচেন, টু ইয়োর মাজলিস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাহকদের জন্য সৌদি ধাঁচের মান্ডি, খাবসা, আল ফাহাম ও সিগনেচার রাইসের নানা সুস্বাদু পদ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

আরাবিয়ানার খাবারের মূল বিশেষত্ব হলো এদের হেড শেফের দীর্ঘ অভিজ্ঞতা। ঐতিহ্যবাহী আরবীয় খাবার তৈরিতে তাঁর রয়েছে প্রায় ২২ বছরের পেশাগত অভিজ্ঞতা, যার বড় একটি অংশই তিনি অর্জন করেছেন সৌদি আরবে। রান্নার মূল ভিত্তি ও স্বাদে আরবীয় ঐতিহ্যের সুনির্দিষ্ট ছোঁয়া রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রথম ধাপের মেনুতে রয়েছে—বিফ, মাটন, চিকেন ও পেরি পেরি চিকেন মান্ডি; চিকেন, বিফ ও মাটন খাবসা; খাবসা রাইসের সাথে আল ফাহাম, নাগা আল ফাহাম ও গ্রিল চিকেন এবং স্পেশাল সিগনেচার রাইস ‘আরাবিয়ানা বিফ জুরবিয়ান’।

খাবারের মূল্যের ক্ষেত্রে—আরাবিয়ানা বিফ জুরবিয়ান (১:১) পাওয়া যাচ্ছে মাত্র ৪৯০ টাকায়। এছাড়া পরিবার বা বন্ধুদের জন্য স্পেশাল মান্ডি, খাবসা ও গ্রিলড পদগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ১,৭৫০ টাকা থেকে ৩,০০০ টাকার মধ্যে।

​আরাবিয়ানার রান্নাঘরে নো ডাইন-ইন সুবিধা না থাকলেও ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার ভোজনরসিকরা ফুডপান্ডার (Foodpanda) মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারবেন। পাশাপাশি ঢাকার যেকোনো প্রান্তের গ্রাহকরা হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৫৫৩৩৫৫৩৫৮) সরাসরি প্রি-অর্ডার করে খাবার ডেলিভারি নিতে পারবেন। উদ্বোধনী অফার হিসেবে সরাসরি অর্ডারে পুরো মেনুর ওপর দেওয়া হচ্ছে ১০ শতাংশ বিশেষ ছাড়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০