কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমি: মুন্নি খাতুনের বিশেষ আত্মানুভূতির কবিতা

উপেক্ষা, অবহেলা ও আত্মত্যাগের গভীর অনুভূতির সমন্বয়ে কবি মুন্নি খাতুন রচনা করেছেন তাঁর অনন্য কবিতা ‘আমি’। কবিতার প্রতিটি চরণে আত্মপীড়ন ও বেদনার পাশাপাশি ফুটে উঠেছে মানবিকতার সর্বোচ্চ শক্তি ও ইতিবাচকতার ছোঁয়া।

উপলব্ধির নানা বৈপরীত্য প্রকাশ করে কবি দেখিয়েছেন—যে মানুষটি সমাজের চোখে অবহেলিত বা পরিত্যক্ত, সে-ই আবার কারও জীবনের বটছায়া, সফলতার শুভ্র চেতনা কিংবা বৃদ্ধার শেষ সম্বল।

পাঠকদের জন্য কবি মুন্নি খাতুনের ‘আমি’ কবিতাটি নিচে হুবহু তুলে ধরা হলো:

আমি

— মুন্নি খাতুন

আমি নিগৃহীত, আমি পদদলিত ধুলো।

আমি ছাই ফেলার মূল্যবান সে ভাঙা কুলো।

আমি অবাঞ্ছিত, আমি অতিরিক্ত

আমি অভিনয়-মাখা হাসিতে সিক্ত।

আমি নিরেট বোকা, আমি মূল্যহীন

আমি উদাম পথশিশুর হাসির মালকিন।

আমি ঐচ্ছিক, আমি যেন বিকল্প

আমি এক জীবন্ত বিরহের গল্প।

আমি অবান্তর, আমি উদ্ভট

আমি ক্লান্তি শেষে ছায়াঘেরা বট।

আমি পরিত্যক্ত, আমি অবহেলিত

আমি এক উত্তম আদর্শে লালিত।

আমি বোঝা, আমি বীভৎস যাতনা।

আমি সফলতার এক শুভ্র চেতনা।

I am curse, I am darkness (আমি অভিশাপ, আমি তমশা)

আমি বৃদ্ধার শেষ সম্বল আর ভরসা।

আমি অপ্রকাশিত অনুভূতি ও না-বলা অভিব্যক্তি।

আমি নিঃস্বের বেঁচে থাকার এক শেষ চুক্তি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে অনিয়মের দায়ে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা

দিনাজপুরে ভুয়া বিসিএস ক্যাডার অফিসার আটক

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভার আয়োজন; সংবাদ সম্মেলনে জানাল জেলা এনসিপি

পার্বতীপুরে বৃক্ষরোপণ ঘিরে উত্তেজনা, মুখোমুখি কৃষক ও বন বিভাগ

আমি: মুন্নি খাতুনের বিশেষ আত্মানুভূতির কবিতা

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্সের অবহিতকরণ সভা

পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে

জামায়াত এমপির বিয়ে নিয়ে গোমর ফাঁস করলেন কাজী

বরাদ্দ ৬ লাখ, পরিদর্শন কক্ষ তৈরিতে ১৬ লাখ

কুশলা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সবুজ ফকির

১০

জৈন্তাপুরে বেপরোয়া চোরাচালানবাহী যান; শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

১১

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

১২

ফতুল্লায় নদীতে গোসল করতে নেমে ব্যক্তির মৃত্যু

১৩

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন খরচ ৫০৫৬৪৮ টাকা

১৪

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১৫

প্রতিবন্ধী ভাতার কথা বলে টাকা নিয়ে এনজিওকর্মী উধাও

১৬

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের কড়া অভিযোগ

১৭

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

১৮

প্রতিশ্রুতি দিয়েও আইডি না দেওয়ায় অনলাইন পত্রিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

১৯

ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২০