সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচির যমুনায় স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)

“নদীর নাব্যতা ফিরিয়ে আনব পরিবেশ রক্ষা করব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর, বেলকুচি এবং বড়ধুল ইউনিয়নের যমুনা নদী ভাঙন কবলিত এলাকায় স্থায়ী গাইড বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আজ ২২ জুন (সোমবার) বিকেলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

বিকেলে ৩টার দিকে উপজেলার বেলকুচি ইউনিয়নের মূলকান্দি বারোপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল এবং সিরাজগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিবেশগত সমীক্ষা ও স্থানীয়দের মতামত: আলোচনা সভায় উপস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টিম এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে জানতে চান, ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করলে পরিবেশগত কোনো নেতিবাচক সমস্যা সৃষ্টি হবে কিনা। জবাবে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী স্পষ্টভাবে জানান, এখানে বাঁধ নির্মাণ করলে পরিবেশের কোনো ক্ষতি হবে না। বরং অতি দ্রুত যদি এই গাইড বাঁধ নির্মাণ করা না হয়, তবে রাজাপুর, বেলকুচি এবং বড়ধুল ইউনিয়নের কয়েক হাজার বসতবাড়ি, হাজার হাজার একর আবাদি জমি, স্কুল-মাদ্রাসাসহ অন্যান্য সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা যমুনার গর্ভে বিলীন হয়ে যাবে।

সেপ্টেম্বর-অক্টোবরেই কাজ শুরুর আশা: স্থানীয়দের বক্তব্যের প্রেক্ষিতে সমাপনী বক্তব্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আয়ুব আলী বলেন, “আপনারা (স্থানীয় জনগণ ও প্রশাসন) সার্বিক সহযোগিতা করলে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যেই এই স্থায়ী বাঁধের মূল কাজ শুরু করা সম্ভব হবে ইনশাল্লাহ।”

উপস্থিত নেতৃবৃন্দ:

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু হেনা ফকির, বেলকুচি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মতিন ফকির, বড়ধুল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. শামীম হোসেনসহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিপ্রবি সাহিত্য সংসদের ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’: আলোচনায় ‘মফস্বলি বৃত্তান্ত’

সাভারের হেমায়েতপুরে ২৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন

কালীগঞ্জে ফজলুল হক মিলনের উদ্যোগে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

শিরোমণি বাজারে ‘মেসার্স মডার্ন এন্টারপ্রাইজ এন্ড মডার্ন ডোর ও ফার্নিচার’-এর শুভ উদ্বোধন

খুলনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খানজাহান আলী শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিজিবির বড় পদক্ষেপ: প্রায় ১১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে দালাল ও ঘুষ সিন্ডিকেটের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: গুলিবিনিময়ের পর ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল আটক

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে ক্রেডিট জটিলতা: চরম ভোগান্তিতে সিএসই’র শিক্ষার্থীরা

ন্যায্য অধিকার না দিলে জনগণের সাথে থেকে লড়াইয়ের হুঁশিয়ারি জামায়াত আমিরের

১০

দোহারে পবিত্র আশুরার তাৎপর্য ও কারবালার ইতিহাস নিয়ে আলোচনা সভা

১১

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না: মির্জা ফখরুল

১২

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা

১৩

রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসাসহ আন্তর্জাতিক জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৪

সুন্দরবনে মধু আহরণ গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন: দস্যু আতঙ্ক ও জলবায়ু সংকটে বিপন্ন অর্থনীতি

১৫

মাদকের সাথে সম্পৃক্ততা: সানিয়াজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বহিষ্কার

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের টাওয়ারে চড়লেন যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

১৮

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৯

রান্না শুধু প্রতিদিনের প্রয়োজন নয়, এটি একটি শিল্প: আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শেফ মেহেরুন আক্তার মেরি

২০