কালান্তর নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের স্বীকৃতি, ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন আবদুল্লাহ আল সিয়াম

 

সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন তরুণ স্বেচ্ছাসেবী সংগঠক মো. আবদুল্লাহ আল সিয়াম।

মাত্র ২১ বছর বয়সে জাতীয় পর্যায়ের এই সম্মাননা অর্জন করে তিনি তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সিয়াম পটুয়াখালী জেলার কালিকাপুরের বাসিন্দা মো. আবদুল হাই ও মোসা. সালমা আক্তার দম্পতির সন্তান। গত ১৭ অক্টোবর ২০২৬ রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজ্ঞান

প্রযুক্তি ও কারিগরি ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার হিসেবে তাঁকে ক্রেস্ট, এক লাখ টাকার চেক ও সনদ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তরুণদের স্বেচ্ছাসেবামূলক ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি দিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জনকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সিয়াম অন্যতম সর্বকনিষ্ঠ হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন বলে জানানো হয়েছে।

বর্তমানে সিয়াম আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

কৈশোর থেকেই বিজ্ঞানচর্চা ও নেতৃত্বে

বিজ্ঞান শিক্ষাকে আকর্ষণীয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব করে তোলার লক্ষ্য নিয়ে কৈশোর থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন সিয়াম। তিনি সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক ও পরবর্তী সময়ে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

একই প্রতিষ্ঠানের নিউট্রিশন ক্লাবে সাধারণ সম্পাদক ও পরে জ্যেষ্ঠ নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তরুণদের প্ল্যাটফর্ম ইন্টেলিজেন্ট মাইন্ডসের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি।

২০২৩ সালে অষ্টম ও নবম ডিসিএসসি ন্যাশনাল সায়েন্স এক্সপোজিশন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিয়াম। আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজারের বেশি শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।

একই বছর তিনি ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ক্লাবটির বিজ্ঞানভিত্তিক ও সহশিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

রাজধানীর বাইরেও বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার

বিজ্ঞানচর্চা যেন শুধু শহরকেন্দ্রিক না থাকে, সেই লক্ষ্য নিয়ে রাজধানীর বাইরেও কার্যক্রম পরিচালনা করেন সিয়াম। বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্টের উদ্যোগে কক্সবাজারের মতো উপকূলীয় ও প্রান্তিক এলাকায় নিরাপদ খাদ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন তিনি।

পাশাপাশি বাংলাদেশ অ্যাডভান্সড রোবোটিক্স রিসার্চ সেন্টারের সঙ্গে কাজ করে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে রোবোটিক্স শিক্ষার প্রসারেও ভূমিকা রাখেন।

ইন্টেলিজেন্ট মাইন্ডসের মাধ্যমে অনলাইন প্রতিযোগিতা, ইভেন্ট টকস এবং ‘মিনিটস অব পজিটিভিটি’ শীর্ষক পডকাস্ট সেশনের আয়োজন করেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার চেষ্টা করেছেন।

জনসমস্যা সমাধানে বিজ্ঞানভিত্তিক উদ্যোগ

শুধু তাত্ত্বিক বিজ্ঞানচর্চায় সীমাবদ্ধ না থেকে ট্রাফিক সমস্যা নিরসন, বায়ুদূষণ কমানো ও বর্জ্য ব্যবস্থাপনার মতো জনকল্যাণমূলক এবং পরিবেশগত সমস্যা সমাধানে বিজ্ঞানভিত্তিক প্রকল্প নিয়েও কাজ করেছেন সিয়াম।

করোনাভাইরাস মহামারির সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও তাঁর উদ্যোগ থেমে থাকেনি। ২০২০ সালে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশব্যাপী অনলাইন ওয়েবিনার

বিজ্ঞান কুইজ ও সৃজনশীল কর্মশালার আয়োজন করেন তিনি। এর মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতেও শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও সৃজনশীল শিক্ষার সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করেন।

বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করেছেন সিয়াম। তাঁর অর্জনের মধ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে টানা তিনবার, অর্থাৎ ৪১তম, ৪২তম ও ৪৩তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি উল্লেখযোগ্য। এ ছাড়া বিভিন্ন বিজ্ঞান কার্নিভালেও একাধিক পুরস্কার অর্জন করেছেন তিনি।

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ

সিয়াম সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা কলেজে বিভিন্ন কর্মশালা ও অংশগ্রহণমূলক শিক্ষামূলক সেশনের আয়োজন করেন।

এসব কার্যক্রমের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সহশিক্ষা কার্যক্রমে আগ্রহ বাড়ানো এবং সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক চিন্তার চর্চা উৎসাহিত করা।

পাঠ্যবইয়ের বাইরেও কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞান শেখাকে আনন্দদায়ক করে তুলতে কুইজ লীগ এবং বিশেষ সেশনের মতো অংশগ্রহণমূলক শিক্ষাপদ্ধতি চালু করতে ভূমিকা রাখেন তিনি।

এ পর্যন্ত সিয়ামের বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের ২০ হাজারের বেশি শিক্ষার্থী সরাসরি উপকৃত হয়েছে বলে সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে। তাঁর পরিচালিত ক্লাব ও প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বিজ্ঞান

রোবোটিক্স ও কুইজ প্রতিযোগিতায় ২০০টির বেশি পুরস্কার অর্জন করেছে বলেও জানানো হয়েছে। তাঁর তৈরি বিভিন্ন আয়োজনের মডেল ও কর্মশালার কাঠামো পরবর্তী সময়ে অনুজদের মাধ্যমে অব্যাহত থাকায় এসব উদ্যোগের ধারাবাহিকতাও বজায় রয়েছে।

ছেলের সাফল্যে গর্বিত বাবা

সিয়ামের এমন অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তাঁর বাবা মো. আবদুল হাই। তিনি বলেন, “এমন অর্জন বাবা হিসেবে আমার জন্য নিঃসন্দেহে গর্বের। ওর প্রচেষ্টা ও উদ্যমের এত সুন্দর ফলাফল সত্যিই আনন্দের।”

পুরস্কার অর্জনের পর নিজের অনুভূতি জানিয়ে মো. আবদুল্লাহ আল সিয়াম বলেন, “প্রায় অর্ধযুগের নিঃস্বার্থ প্রচেষ্টার ফলস্বরূপ পাওয়া এই স্বীকৃতি ও সম্মাননা আমাকে দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে যেতে প্রেরণা জোগাবে।

মাননীয় প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য ও দিকনির্দেশনা আমাকে আমৃত্যু নিজেকে বাংলাদেশের জন্য বিলিয়ে দিতে উদ্বুদ্ধ করবে।”

তরুণ বয়সে বিজ্ঞান, প্রযুক্তি ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সিয়ামের এই অর্জন নতুন প্রজন্মকে উদ্ভাবনী উদ্যোগ, বিজ্ঞানচর্চা এবং জনকল্যাণমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে বলে আশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০