দিনাজপুরে কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে দেখতে গেছেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
২ অক্টোবর ২০২৬ খ্রি. এএসআই (নিরস্ত্র) মো. আবু হানিফ জাকারিয়া ও এএসআই (নিরস্ত্র) মো. হাফিজুর রহমান কোতয়ালী থানায় কর্মরত অবস্থায় মোটরসাইকেলযোগে ওয়ারেন্ট তামিলের দায়িত্বে ছিলেন।
এ সময় বড়ইল কোম্পানির মোড় এলাকায় অটোবাইক ও ট্রলিগাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন।
তিনি আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম।