কালান্তর নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইফোনের লোভে প্রাণ গেল কিশোর অপ্রতিমের, ২৪ ঘণ্টা পর মিলল ক্ষতবিক্ষত মরদেহ

​কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণমোড় এলাকা থেকে নিখোঁজ হওয়া সম্ভাবনাময় কিশোর অপ্রতিমের মর্মান্তিক ও হৃদয়বিদারক মরদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। আজ১৯ সেপ্টেম্বর  শনিবার সকাল ১১টার দিকে দক্ষিণমোড়ের একটি নির্জন স্থান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এই নৃশংস ও পৈশাচিক হত্যাকাণ্ডে পুরো কুমিল্লাজুড়ে তীব্র শোক, ক্ষোভ এবং গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​সবচেয়ে মর্মান্তিক ও বুকফাটা উদ্বেগের বিষয় হলো— গতকালই আমাদের পোর্টালের পক্ষ থেকে এই কিশোরের নিখোঁজ থাকার আকুল সংবাদটি অত্যন্ত গুরুত্বসহকারে প্রচার করা হয়েছিল। অথচ ঠিক তার পরের দিনই উদ্ধার হলো তার চিরনিদ্রায় শায়িত দেহ! নিখোঁজ সংবাদ থেকে সরাসরি লাশের মিছিলে রূপ নেওয়া এই স্বল্প সময়ের ব্যবধান সমাজের চরম অবক্ষয়, নৈতিকতার চরম পতন এবং অপরাধের ভয়ংকর রূপকে নির্মমভাবে উন্মোচন করেছে।
​নিহত কিশোরের মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক মা নাহিদা নাহিদ বিলাপ করতে করতে বুকফাটা আর্তনাদে বলেন, “শুধুমাত্র একটি আইফোনের জন্য আমাদের ছেলেটাকে মেরে ফেললি, এইরকম ৯০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি আমরা তো দিতাম!” একটি আধুনিক স্মার্টফোনের মতো বস্তুগত মোহের কাছে মানুষের অমূল্য জীবনের দাম আজ কতটা তুচ্ছ ও সস্তা হয়ে গেছে, একজন মায়ের এই বুকফাটা আর্তনাদ তারই এক রক্তক্ষয়ী দলিল।
​স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রিয় সন্তান নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে উদ্ধারে হন্যে হয়ে চারপাশ খোঁজাখুঁজি করছিলেন এবং বিভিন্ন সংবাদমাধ্যমে আকুতি জানিয়েছিলেন। কিন্তু নির্মম এই অপরাধ চক্র কোনো ধরনের অনুকম্পা বা আইনের তোয়াক্কা না করে এক তরতাজা প্রাণ কেড়ে নিল।
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, পূর্বপরিকল্পিতভাবে প্রলোভন দেখিয়ে অপহরণের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সচেতন মহল ও বুদ্ধিজীবী সমাজ মনে করছে, কিশোর গ্যাং ও লোভী অপরাধী চক্রের এই বেপরোয়া দৌরাত্ম্য এখনই কঠোর হাতে দমন করা না হলে সমাজ আরও ভয়াবহ ধ্বংসের মুখে পড়বে।
​এ মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানিয়েছে নিহতের শোকসন্তপ্ত পরিবার ও সাধারণ এলাকাবাসি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিরায় বাস-লরির সংঘর্ষে প্রাণ গেল মিরসরাইয়ের মেয়ে মাইশার, ৫ ঘণ্টা সড়ক-রেলপথ অবরোধ

১

সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব

২

উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী নূর আহাম্মদ শরীফের সমর্থনে মতবিনিময় সভা, পাশে থাকার ঘোষণা এলাকাবাসীর

৩

বজ্রপাতে মৃত্যু বলে প্রচার, সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন; গ্রেপ্তার ৬

৪

যশোরে আনোয়ার হোসেন বিপুলের সমর্থনে মশাল মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান

৫

‘বাজে অ্যাঙ্গেলে ছবি তুলবেন না’—কিশোরীর প্রতিবাদে প্রকাশ পেল সমাজের বিকৃত দৃষ্টিভঙ্গি

৬

খুলনায় ১০ মাসে ৭৫ খুন, রূপসায় নদী থেকে উদ্ধার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৭

চুলার আগুনের চেয়ে দামের আগুন বেশি! ২৯ দিনে ৪৭৫ টাকা বেড়ে রাজপথে এনসিপি

৮

বেকারত্ব ঘোচাতে ১২০ জনের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিলেন রাসিক প্রশাসক

৯

রাজশাহীতে মশক নিধন ও অ্যাসফাল্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১০

১৫ মাসের বেতন বকেয়া, ২৬৯ কর্মীকে অব্যাহতি: অভিযোগের মুখে খুলনার সিভিল সার্জন

১১

উজিরপুরে জরুরি রক্তের সংকট, রোগীকে নিজেই রক্ত দিলেন চিকিৎসক

১২

Golisimo: Frischer Wind oder riskantes Experiment?

১৩

প্লাস্টিকের কাছে হার মানছে বাঁশের শিল্প, বিলুপ্তির পথে কারিগরদের জীবন

১৪

নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

১৫

যাচ্ছিস না কেন প্র্যাকটিসে?’ মা জানেন না, মেয়ে কেন ১৮ বছর বয়সে ক্রিকেট ছেড়েছিল

১৬

মামার আশ্রয়ে থেকে সেই মামার বাড়িই দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ ভাগিনার বিরুদ্ধে

১৭

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক; অক্ষত একই পরিবারের তিনজন

১৮

শ্যামনগরে থামছে না সড়ক দুর্ঘটনা, দেড় মাসের ব্যবধানে আবারও প্রাণ গেল বাসের ধাক্কায়

১৯

ছয়ফুল্লাকান্দিতে ১২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

২০