কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির এর নেতৃত্বে কুইক রেসপন্স টিম (QRT), রাত্রিকালীন জরুরি ডিউটি পার্টি এবং রাত্রিকালীন অভিযান পার্টি ১৯ সেপ্টেম্বর ২০২৬ এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রৌমারী থানাধীন কলেজপাড়া গ্রামের জনৈক মোঃ নূর মোহাম্মদের বসতবাড়ির থেকে জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রৌমারীর চৎলাকান্দা এলাকার মোঃ ভোলা মিয়া (৬০), বোয়ালমারী এলাকার মোঃ একরামুল হক (৪৫), উত্তর ইজলামারী এলাকার মোঃ নুরুল আমিন (৫৬),
মির্জাপাড়া এলাকার মোঃ ছহিবর রহমান (৪০),
রাজারহাট তালুক কানুয়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪০), রৌমারী চর নতুন বন্দর এলাকার এনামুল হক (৪৫), বেহুলার চর এলাকার মোঃ কামাল হোসেন (৩৮), জামালপুর দেওয়ানগঞ্জ এলাকার মোঃ আঃ মান্নান (৩৮), রৌমারী চান্দারচর এলাকার আঃ গফুর (৪২),
ইজলামারী এলাকার আইয়ুব আলী (৫০), খাটিয়ামারী এলাকার আনুজ্জামান (৫০), নটানপাড়া এলাকার মোঃ শালু মিয়া (৫২), চর নতুন বন্দর এলাকার মোঃ রাশেদুল হক (৩৭) ও চান্দারচর এলাকার মোঃ অফিল উদ্দিন (৪৪)।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, রৌমারীতে জুয়া খেলা অবস্থায় গ্রেফতারকৃত ১৪ জনের হেফাজত থেকে ১,৫৬,২৬২ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। জুয়া ও জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।