ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন (WHRO)-এর খুলনা জেলা শাখার ১৭ সেপ্টেম্বর দুপুর এর সময় ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে রায়হান তামিমকে সভাপতি এবং শেখ তানভীর রায়হানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নম্বর: এমএস-৪৩৪১০) এবং জাতিসংঘভুক্ত বিশ্ব মানবাধিকার ও উন্নয়ন সংস্থার সঙ্গে জোটভুক্ত নিবন্ধিত মানবাধিকার সংস্থা হিসেবে WHRO মানবাধিকার ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
নতুন কমিটি অনুমোদনের পর খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মহিউদ্দিন আমিন ও মহাসচিব মো. আনিছুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দায়িত্ব প্রদান করে তাদের ওপর আস্থা রাখায় তারা কৃতজ্ঞ। খুলনা অঞ্চলে মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে তারা কাজ করবেন।