কালান্তর নিউজ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনেই শনাক্ত ১০

­মিরসরাইয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনেই শনাক্ত ১০
মোহাম্মদ সালাহ উদ্দিন মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনেই মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে আগস্ট মাসে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১২ জনের মধ্যে ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ৪৫ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার বংশবিস্তারের ঝুঁকি বাড়ছে। ফলে ডেঙ্গু নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগও বাড়ছে।
চিকিৎসকরা বাড়ির আঙিনা ও আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টায়ারসহ পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা কিংবা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে চট্টগ্রাম জেলাতেও ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে জেলায় ১ হাজার ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও অভিনন্দন

মিরসরাইয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনেই শনাক্ত ১০

মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ আটক

কালান্তর নিউজের প্রতিবেদনের পর সরল ময়লার স্তূপ, স্বস্তিতে আবুতোরাব বাজারবাসী

জৈন্তাপুরে গর্ভবতী ফারহানা ও নবজাতকের মৃত্যু, ছয় দিনেও পরিবারের পাশে দাঁড়ায়নি হাসপাতাল কর্তৃপক্ষ

মিঠানালার ৭ নম্বর ওয়ার্ডে বছরের পর বছর সড়ক বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ

ধ্বংসের মুখে নবীনগরের দুইশ বছরের ঐতিহাসিক জমিদার মঠ, সংরক্ষণের দাবি

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয়

রাজশাহী জেলা প্রশাসক গোদাগাড়ী উপজেলা পরিদর্শন

রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিং, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

১০

কুড়িগ্রামে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধন

১১

নওগাঁয় ইয়েসওয়ার্ল্ড কনসোর্টিয়ামের সেমিনার ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

১২

ইঞ্জি. জাহিদের ব্যক্তিগত উদ্যোগে দিঘলিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৩

বড়ধুল ইউনিয়নে সরকারি চাল বিতরণে অনিয়মের খবর প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ

১৪

মিরসরাইয়ে রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

১৫

মুরাদনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৬

বিরলে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

গুজরাটের ইলিশ কি বাংলাদেশে পদ্মার ইলিশের নামে বিক্রি হচ্ছে?

১৮

কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ

১৯

ধুমঘাট হাজী চানঁ মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

২০