রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রসফায়ার নয়, চাই দ্রুত বিচার ও কঠোর আইন: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোরালো দাবি

দেশে খুন, ধর্ষণ, চুরি ও মাদকের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। বিচারে দীর্ঘসূত্রতা এবং আসামিদের বারবার জামিন পেয়ে যাওয়াকে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন অনেকে। এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে “ক্রসফায়ার নয়, কঠোর আইন চাই” শীর্ষক আলোচনা ও জনমত জোরালো হয়ে উঠেছে।

নেটিজেনদের মতে, অপরাধ দমনে বিচারবহির্ভূত হত্যা কোনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না। বরং আইনকে আরও কঠোর করা এবং দ্রুত বিচার নিশ্চিত করাই দেশে অপরাধ প্রবণতা কমানোর একমাত্র মাধ্যম।

জনমতের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ দমনে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব উঠে এসেছে:

খুন: অপরাধ প্রমাণিত হলে ১ মাসের মধ্যে বিচার সম্পন্ন করে ফাঁসির রায় কার্যকর করা এবং ভুক্তভোগী পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান।

ধর্ষণ: ১৫ দিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালে বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং কোনো অবস্থাতেই আসামিকে জামিন না দেওয়া।

হত্যাচেষ্টা: অপরাধীর জন্য ৩০ বছরের সশ্রম কারাদণ্ড, বড় অঙ্কের জরিমানা এবং জামিন অযোগ্য ধারার বিধান।

চুরি ও ছিনতাই: দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি ও ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণের আইন প্রণয়ন।

মাদক নির্মূল: মাদক ব্যবসায়ীদের ক্ষেত্রে ১ কোটি টাকা জরিমানা এবং সেবনকারীদের ১০ বছরের কারাদণ্ডসহ উভয় ক্ষেত্রে জামিন নামঞ্জুর করা।

সচেতন মহলের অভিমত, সঠিক আইন ও তা দ্রুত প্রয়োগ করা গেলে বিচারবহির্ভূত ব্যবস্থার প্রয়োজন হবে না। তবে এসব কঠোর আইন পাস ও বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা, বিচার বিভাগের সংস্কার এবং আইন প্রয়োগকারী সংস্থার কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

গুজরাটের ইলিশ কি বাংলাদেশে পদ্মার ইলিশের নামে বিক্রি হচ্ছে?

কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ

ধুমঘাট হাজী চানঁ মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা নাছিরের মৃত্যু

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, নারী কর্মীদের উত্ত্যক্ত ও ছিনতাইয়ের অভিযোগ

মিরসরাইয়ে ১৭ কোটি টাকা ব্যয়ে আহমদ কবির সড়কের নির্মাণকাজ উদ্বোধন

কুষ্টিয়ায় হারানো ৩৭ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

নওগাঁর পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

১১

নওগাঁয় প্রথমবার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১২

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

১৩

মিরসরাই বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

১৪

মধ্যমায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

১৫

মাগুরার শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি, পানিবন্দি মানুষ ও ফসল নিয়ে উদ্বেগ

১৬

অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, উদঘাটিত হলো একাধিক হত্যাকাণ্ড

১৭

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার

১৮

মিরসরাইয়ের কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ৬ গরু জব্দ

১৯

শেখেরহাট বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ৪ অটোরিকশা ও মোটরসাইকেল

২০