কালান্তর নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জেলার উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জনগণ তাদের ভোটাধিকার ও সমর্থনের মাধ্যমে সরকার ও জনপ্রতিনিধিদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা যথাযথভাবে পালন করতে হলে সাধারণ মানুষের কথা শুনতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সরকার বা জনপ্রতিনিধি দীর্ঘমেয়াদে সফল হতে পারেন না।

তিনি আরও বলেন, দেশে যেন ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে স্বজন হারানোর বেদনা ও মানুষের ওপর নিপীড়নের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ভবিষ্যতে যেন তার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে দেশের নিরাপত্তা, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। জনগণের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা জরুরি।

মতবিনিময় সভায় বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় আইনমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, স্থানীয় জনগণের চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগ থাকলে স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানো এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারি সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

নওগাঁয় প্রথমবার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

মিরসরাই বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

মধ্যমায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি, পানিবন্দি মানুষ ও ফসল নিয়ে উদ্বেগ

অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, উদঘাটিত হলো একাধিক হত্যাকাণ্ড

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার

মিরসরাইয়ের কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ৬ গরু জব্দ

শেখেরহাট বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ৪ অটোরিকশা ও মোটরসাইকেল

১০

নতুন মশার ওষুধে মরেনি লার্ভা, পুরো চালান ফেরতের নির্দেশ কেসিসি প্রশাসকের

১১

শিল্পাঞ্চল মিরসরাইয়ে রেলসেবার বেহাল দশা, ৫ স্টেশনের ৪টিই বন্ধ

১২

জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত

১৩

মিরসরাইয়ে বাকপ্রতিবন্ধী তৌহিদ নিখোঁজ

১৪

ক্রসফায়ার নয়, চাই দ্রুত বিচার ও কঠোর আইন: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোরালো দাবি

১৫

মিরসরাইয়ে দুই দিন ধরে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ: আকুল সন্ধান চায় পরিবার

১৬

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

১৭

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

১৮

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

১৯

মানবজাতির জন্য এক নীরব অভিশাপ, বিবেকহীন মেধা

২০