নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং পড়াশোনায় আরও মনোযোগী করার লক্ষ্যে মিরসরাই উপজেলার ধুমঘাট হাজী চানঁ মিয়া (বহুমুখী) উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান ও উপস্থিতি, অভিভাবকদের দায়িত্ব এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্যের জন্য বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ২০২৬ সালে বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জনকারী দুই কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।