রিপোর্ট বাংলাদেশ~
২ মে ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেহবাজ ও জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যকার বাড়তে থাকা উত্তেজনার মধ্যে দুই দেশের শীর্ষ নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) এই আলোচনায় দুই পক্ষকেই উত্তেজনা প্রশমনের পাশাপাশি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদাভাবে ফোনালাপ করেন রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, পেহেলগামে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন রুবিও। জয়শঙ্করের সঙ্গে ফোনালাপে ভারতের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, শেহবাজ শরিফের সঙ্গে ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হামলার নিন্দা জানানোর আহ্বান জানান এবং দক্ষিণ এশিয়ায় শান্তি-নিরাপত্তা বজায় রাখতে ইসলামাবাদকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

পররাষ্ট্র দফতর জানিয়েছে, যুক্তরাষ্ট্র চায়—উভয় দেশ শান্তিপূর্ণ উপায়ে সংকট মোকাবিলা করুক এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত হোক।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০