ইমন মোল্লা রাতুল | সংবাদদাতা, মাদারীপুর
৭ অগাস্ট ২০২৬, ২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান, বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান

তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের মাদারীপুর জেলা শাখা।

​গত বুধবার (৫ আগস্ট ২০২৬) মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে গ্যাসের তীব্র সংকটের কারণে শিল্প-কারখানা, ছোট-বড় ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালির স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিং, যা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। একের পর এক বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং প্রকৃত ব্যবহার না হওয়া সত্ত্বেও ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায়ের ফলে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চেপে বসেছে। পাশাপাশি অসাধু সিন্ডিকেটের কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট ৫ দফা জরুরি দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো:

​১. দ্রুত গ্যাস সংকট নিরসন করে শিল্প ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।

২. ভয়াবহ লোডশেডিং বন্ধ করে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা।

৩. বিদ্যুতের অযৌক্তিক ও বারবার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা।

৪. ভূতুড়ে বিদ্যুৎ বিল প্রদান বন্ধ করে প্রকৃত ব্যবহারের ভিত্তিতে বিল তৈরি এবং গ্রাহক হয়রানি রোধ করা।

৫. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি জোরদার করা এবং অসাধু মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

​ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের চলমান কষ্ট ও দুর্ভোগ লাঘবে জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা জরুরি। এ বিষয়ে তাঁরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০