কালান্তর নিউজ ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডে খানাখন্দ, ভোগান্তিতে লাখো মানুষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডখ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে ভবনাথপুর এলাকায় যাওয়ার সংযোগ সড়কটি বর্তমানে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার কয়েক লাখ মানুষসহ হাজারো শিক্ষার্থী ও পথচারী।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কের বড় বড় খানাখন্দে ঘোলা পানি জমে একাকার হয়ে গেছে। মূল রাস্তা ও গর্তের পার্থক্য বুঝতে না পেরে প্রায়ই বিপাকে পড়ছেন চালকরা। অতিবৃষ্টিতে পিচ ও খোয়া উঠে তৈরি হয়েছে মরণঘাতী গর্ত, আবার কোথাও সড়ক ধসে গিয়ে যানবাহন চলাচল ঠেকেছে মারাত্মক ঝুঁকিতে। সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ ছোট-বড় যানবাহন জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

উল্লেখ্য, সড়কটি সোনারগাঁ থানা, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা ও বারদী ইউনিয়নসহ জনবহুল বিভিন্ন এলাকায় যাতায়াতের অন্যতম প্রধান এবং ব্যস্ততম রুট। সড়কটি সংস্কার না হওয়ায় ইতোমধ্যে বেশ কিছু ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থীসহ পথচারী।

ভোগান্তির কথা জানিয়ে স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামতহীন থাকলেও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নজরদারিতে দ্রুত এটি সংস্কার হবে বলে তারা আশা করছেন। পিরোজপুর তার নিজ ইউনিয়ন হওয়ায় তিনি দ্রুত পদক্ষেপ নেবেন বলেই এলাকাবাসীর প্রত্যাশা।

অভিযোগের বিষয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি নিয়ে সংশ্লিষ্ট মহলে কথা বলা হয়েছে এবং তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো. সোহেল হোসাইন জানান, সড়কের বেহাল দশার বিষয়টি তাদের জানা রয়েছে। সংস্কারের জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাস হলেই দ্রুততম সময়ের মধ্যে মেরামতের কাজ শুরু হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০