খালিদ খাইরুল, ভাঙ্গুড়া {পাবনা} প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় প্রশাসনের হানা: আটক অসাধু ব্যবসায়ীর ১ বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নকল দুধ তৈরির ক্ষতিকর উপকরণ মজুদ ও ভেজাল দুধ উৎপাদনের অপরাধে আশরাফুল আলী (৪২) নামে এক অসাধু ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কলকতি গ্রামে আশরাফুল আলীর নিজ বাড়িতে এই সফল অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলী ওই এলাকার মো. নুর ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুল আলীর বসতবাড়িতে আকস্মিক তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে প্রায় ২০০ লিটার ভেজাল দুধ এবং কৃত্রিম দুধ তৈরির কাজে ব্যবহৃত কেমিক্যাল, ভোজ্য তেল, চিনি, কস্টিক সোডা ও নন-ডেইরি উপাদান সহ নানা ক্ষতিকর সামগ্রী জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এসব কেমিক্যাল মিশিয়ে দীর্ঘদিন ধরে বিষাক্ত ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। অপরাধ প্রমাণিত হওয়ায় কনজিউমার আইনের আওতায় আশরাফুল আলীকে ১ বছরের জেল ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহায়তাকারী ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, বিষাক্ত কেমিক্যাল দিয়ে বানানো নকল দুধের কারখানা উন্মোচন এবং তাৎক্ষণিক সাজা দেওয়ায় উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলের ঐতিহাসিক বোর্ডহাট মহাবিদ্যালয়ে সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার নির্মাণের দাবি

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় প্রশাসনের হানা: আটক অসাধু ব্যবসায়ীর ১ বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা

রাজশাহীতে অবৈধ পুকুর খননের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম

শ্যামনগরে যুবদল নেতার বিরুদ্ধে তোলা অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

১৩ বছরেই মা! কোলে ৭ মাসের শিশু: স্মার্টফোন আর পারিবারিক নীরবতার বলি অনামিকা

হবিগঞ্জের ঘটনা: রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত নাকি বৃহত্তর কৌশলের অংশ?

ghcyycqn6qv5v5l

u2w2uavd2hbg758w

আদিতমারীতে শতপিস ট্যাপেন্টাডলসহ অভিযুক্ত ছাত্রদল সভাপতি গ্রেপ্তার!

ডায়াবেটিসে কোন ফল খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

১০

‘বুকে গুলি করেন, ভয় দেখিয়ে লাভ নাই’: ২০২৪-এর জুলাই আন্দোলনের স্মৃতিচারণায় আইনজীবী মোঃ আবু মুসলিম বিন হাই

১১

মিরসরাইয়ে পৈতৃক জমি দখলের অপচেষ্টা: রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজানোর অভিযোগ

১২

অতিরিক্ত কর ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১,০৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

জননেতা কে এম ওবায়দুর রহমান: সততা, জনসেবা ও একটি রাজনৈতিক উত্তরাধিকার

১৪

নকশা বদলে নতুন রূপে নির্মিত হচ্ছে খুলনার ভৈরব সেতু, কাজ শেষ হবে ২০২৯ সালে

১৫

৩ ঘণ্টার নদীপথ মাত্র ১০ মিনিটে! অনুমোদন পেল দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতু

১৬

আটঘরিয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা, টয়লেটের ট্যাংকে মিলল মরদেহ!

১৭

জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার, তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছাল শুভেচ্ছা

১৮

ফুলতলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিরোমণি শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

অন্ধ স্ত্রীকে হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য চান ৭০ বছরের বৃদ্ধ ছাইদুল!

২০