আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদিতমারীতে শতপিস ট্যাপেন্টাডলসহ অভিযুক্ত ছাত্রদল সভাপতি গ্রেপ্তার!

লালমনিরহাটের আদিতমারীতে মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় অভিযুক্ত ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. খোকন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে তাঁকে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোকন মিয়া আদিতমারী উপজেলার পূর্ব ভেলাবাড়ী গ্রামের মোঃ ছকমল হোসেনের ছেলে।

পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী থানাধীন ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, দুজন মাদক কারবারি মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছে। খবর পেয়ে ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নেয়।

ঘটনাস্থলে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক ও আরোহী নেমে পালানোর চেষ্টা করে। সে সময় পুলিশ রিদয় (১৯) নামের এক সহযোগীকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করলেও কৌশলে পালিয়ে যান চালকের আসনে থাকা খোকন মিয়া।

পরদিন ২৬ জুন আদিতমারী থানায় তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে পলাতক খোকন মিয়াকে গ্রেপ্তার করে আদিতমারী থানা পুলিশ।

খোকন মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির।

এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু জানান, খোকনের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি জেলা ছাত্রদলকে অবহিত করা হয়েছে। জেলা নেতৃবৃন্দের কাছ থেকে স্পষ্ট নির্দেশনা পেলেই তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

নওগাঁয় প্রথমবার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

মিরসরাই বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

মধ্যমায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি, পানিবন্দি মানুষ ও ফসল নিয়ে উদ্বেগ

অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, উদঘাটিত হলো একাধিক হত্যাকাণ্ড

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার

মিরসরাইয়ের কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ৬ গরু জব্দ

১০

শেখেরহাট বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ৪ অটোরিকশা ও মোটরসাইকেল

১১

নতুন মশার ওষুধে মরেনি লার্ভা, পুরো চালান ফেরতের নির্দেশ কেসিসি প্রশাসকের

১২

শিল্পাঞ্চল মিরসরাইয়ে রেলসেবার বেহাল দশা, ৫ স্টেশনের ৪টিই বন্ধ

১৩

জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত

১৪

মিরসরাইয়ে বাকপ্রতিবন্ধী তৌহিদ নিখোঁজ

১৫

ক্রসফায়ার নয়, চাই দ্রুত বিচার ও কঠোর আইন: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোরালো দাবি

১৬

মিরসরাইয়ে দুই দিন ধরে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ: আকুল সন্ধান চায় পরিবার

১৭

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

১৮

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

১৯

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

২০