আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ৩:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে পৈতৃক জমি দখলের অপচেষ্টা: রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজানোর অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে একটি রাজনৈতিক হামলার ঘটনাকে পারিবারিক বিরোধ হিসেবে প্রচার ও মিথ্যা মামলা দিয়ে ব্ল্যাকমেইল করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো. সাকিব।

লিখিত বক্তব্যে মো. সাকিব দাবি করেন, তাঁর চাচাতো ভাই রেজাউল করিম খোকন পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ ও প্রশাসনিক হয়রানি চালিয়ে আসছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত রেজাউল করিম খোকন স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় যুক্ত ছিলেন। ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজনৈতিক পটপরিবর্তন ও দলীয় কোন্দলের জেরে তিনি হামলার শিকার হন। সাকিবের স্পষ্ট দাবি, উক্ত রাজনৈতিক হামলার ঘটনার সাথে তাঁর বা তাঁর পরিবারের কোনো সদস্যের দূরতম কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু জমি দখলের হীন উদ্দেশ্যে ওই ঘটনাটি জোরপূর্বক তাদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।

পৈতৃক ভিটা সংক্রান্ত বিষয়ে সাকিব বলেন, ২০১৬ সাল থেকে জায়গা-জমি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-দরবার অনুষ্ঠিত হয়। বিচারকদের উপস্থিতিতে প্রতিটি সালিশেই তাঁর মা হাসিনা বেগমের নামে দুই শতক জমির বৈধ মালিকানা স্বীকৃত হলেও খোকন তা বুঝিয়ে দেননি। উল্টো মাত্র পাঁচ লাখ টাকায় পৈতৃক ভিটা বিক্রি করে দেওয়ার অন্যায় প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় অব্যাহত হুমকি ও মামলার ভয় দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে সাকিবের বোন মুন্নি আক্তার, শামিমা আক্তার, নার্গিস আক্তার, ভগ্নিপতি কামাল উদ্দিন ও ইকবাল হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রেজাউল করিম খোকনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

নওগাঁয় প্রথমবার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

মিরসরাই বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

মধ্যমায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি, পানিবন্দি মানুষ ও ফসল নিয়ে উদ্বেগ

অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, উদঘাটিত হলো একাধিক হত্যাকাণ্ড

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার

মিরসরাইয়ের কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ৬ গরু জব্দ

১০

শেখেরহাট বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ৪ অটোরিকশা ও মোটরসাইকেল

১১

নতুন মশার ওষুধে মরেনি লার্ভা, পুরো চালান ফেরতের নির্দেশ কেসিসি প্রশাসকের

১২

শিল্পাঞ্চল মিরসরাইয়ে রেলসেবার বেহাল দশা, ৫ স্টেশনের ৪টিই বন্ধ

১৩

জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত

১৪

মিরসরাইয়ে বাকপ্রতিবন্ধী তৌহিদ নিখোঁজ

১৫

ক্রসফায়ার নয়, চাই দ্রুত বিচার ও কঠোর আইন: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোরালো দাবি

১৬

মিরসরাইয়ে দুই দিন ধরে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ: আকুল সন্ধান চায় পরিবার

১৭

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

১৮

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

১৯

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

২০