আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউকে আন্তর্জাতিক স্কাউট জাম্বুরীতে যোগ দিতে লন্ডন গেলেন মিরসরাইয়ের নাফিজ

৩য় ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে অংশগ্রহণ করতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার উদীয়মান স্কাউট সদস্য নাফিজ আনফাল রাহিম।

গতকাল বুধবার (২২ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুল হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। আগামী ৩০ জুলাই জাম্বুরী শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।

১৪ বছর বয়সী নাফিজ আনফাল রাহিম মিরসরাই উপজেলার জেবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি হিঙ্গুলী ইউনিয়নের বদর উদ্দিন ভূঁইয়া বাড়ির সন্তান এবং স্থানীয় ব্যবসায়ী ও সমাজকর্মী মো. গোলাম মর্তুজা ভূঁইয়া ও নাজমা আক্তার দম্পতির একমাত্র পুত্র।

এবারের ৩য় ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে বাংলাদেশ স্কাউটসের ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। চট্টগ্রাম অঞ্চল থেকে প্রতিনিধিত্বকারী সদস্যদের মধ্যে নাফিজ অন্যতম। এর আগে ২০২৫ সালে ৩৩তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরীতে অংশ নিতে ফিলিপাইন সফর করেছিলেন তিনি।

নাফিজের পরিবারও স্কাউটিংয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তার বড় বোন মুনতাহিনা আক্তার মীম ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরী এবং ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ২য় ইন্দো-বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্পে অংশ নেন।

নাফিজের এমন আন্তর্জাতিক অর্জনে গর্বিত মিরসরাইবাসী। তার বাবা-মা সন্তানের সাফল্য ও সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০