মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াড (খুলনা রিজন) ২০২৫-এ অসাধারণ সাফল্য অর্জনকারী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১২ জুলাই, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ তাঁর দাপ্তরিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

একই অনুষ্ঠানে গণিতচর্চা, সাংগঠনিক নেতৃত্ব এবং এই অলিম্পিয়াডে কুয়েটের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কুয়েট ম্যাথ ক্লাবের সভাপতি শাহরিয়ার সাজ্জাদ সজল এবং সাধারণ সম্পাদক মোস্তফা আদীব চৌধুরী-কেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডে কুয়েটের শিক্ষার্থীরা একাধিক শীর্ষস্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়ের জন্য অনন্য গৌরব বয়ে আনেন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন সিএসই বিভাগের মোঃ ফারজামুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তফা আদীব চৌধুরী। এছাড়া পঞ্চম স্থান অর্জন করেন ইইই বিভাগের অঙ্কন হালদার, সপ্তম স্থান অর্জন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সানজানা চৌধুরী, অষ্টম স্থান অর্জন করেন ইইই বিভাগের শাহরিয়ার সাজ্জাদ সজল, নবম স্থান অর্জন করেন ইইই বিভাগের সাম্য বাছাড় এবং দশম স্থান অর্জন করেন সিএসই বিভাগের নিশাদুজ্জামান নিশাদ।

অনুস্থানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “গণিত কেবল একটি বিষয় নয়; এটি যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং উদ্ভাবনী সক্ষমতার মৌলিক ভিত্তি। এই অলিম্পিয়াডে কুয়েটের শিক্ষার্থীদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতার উজ্জ্বল স্বীকৃতি। আমি বিশ্বাস করি, এ ধরনের অর্জন বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের পথে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।” তিনি ভবিষ্যতেও মেধা বিকাশের এমন সৃজনশীল উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুস্থানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী, ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ মাহমুদুল আলম, সহকারী পরিচালক জনাব শাহ মুহাম্মদ আজমত উল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুয়েট মডারেটর প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, গণিত বিভাগের প্রফেসর ড. এম. এম. তাওহিদ হোসেন এবং অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ।

সম্মাননা প্রদান শেষে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী এবং কুয়েট ম্যাথ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি স্মারক আলোকচিত্র ধারণ করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০