কালান্তর নিউজ ডেস্ক
১১ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৬-২৭ অর্থবছরের বাজেট: এক নজরে জানুন কোন পণ্যের দাম বাড়ছে, কোনটির কমছে

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের বাজেটে সাধারণ মানুষের স্বস্তি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে উৎস কর কমানোর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে। একই সাথে দেশীয় শিল্পের সুরক্ষা ও রাজস্ব বাড়াতে কিছু পণ্যের ওপর কর বৃদ্ধি করা হয়েছে।

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে:

নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যপণ্য: ৬০টি নিত্যপণ্যে উৎস কর কমানো হয়েছে। এছাড়া শিশু খাদ্য, খেজুর, স্থানীয়ভাবে উৎপাদিত ভোজ্যতেল, কীটনাশক ও বালাইনাশকের দাম কমবে।

ইলেকট্রনিক্স ও প্রযুক্তি: কম্পিউটার, প্রিন্টার, মনিটর, ওয়াশিং মেশিন (ছোট), মাইক্রোওয়েভ ওভেন, স্মার্ট কার্ড এবং ব্যাংক কার্ড।

মোবাইল ও কনটেন্ট খাত: মোবাইল সেবা, মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত ২২ ধরনের কাঁচামাল, কনটেন্ট ক্রিয়েশন এবং স্টার্টআপ ব্যবসা।

সবুজ জ্বালানি ও পরিবহন: জ্বালানি সংকট মোকাবিলায় ইলেকট্রিক বাস, ইলেকট্রিক ট্রাক এবং চার্জিং স্টেশন স্থাপনে বড় করছাড় দেওয়া হয়েছে। এছাড়া সৌর বিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে খরচ কমবে।

চিকিৎসা ও অন্যান্য: কিডনি ডায়ালাইসিস ফিল্টার, ওষুধ তৈরির কাঁচামাল এবং মরদেহ সংরক্ষণের মর্চুয়ারি আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

বিলাসবহুল ও অন্যান্য সামগ্রী: স্বর্ণ, স্বর্ণালঙ্কার সামগ্রী, ডায়মন্ড, টায়ার ও টিউব। এছাড়া ১০০ শতাংশ রপ্তানিমুখী খাতকে কাস্টম বন্ড বা শুল্কমুক্ত আমদানির সুবিধা দেওয়া হয়েছে।

বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে:

নির্মাণ ও উৎপাদন শিল্প: এমএস রড, কাগজ উৎপাদনের কাঁচামাল, ডিটারজেন্ট, কপার তার এবং কপার টিউব।

নেশাজাতীয় পণ্য ও অ্যালকোহল: সিগারেট (১০ শলাকার নিম্ন স্তর ৬২ টাকা, মধ্য স্তর ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তর ২১০ টাকা নির্ধারণ)। এছাড়া দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদে প্রতি লিটারে ৫০০ টাকা হারে সুনির্দিষ্ট ভ্যাট আরোপের কারণে দাম বাড়বে।

আমদানিকৃত ও বিলাসী খাদ্য: কাজুবাদাম, উচ্চমূল্যের হিমায়িত মাছ, পাঙ্গাস মাছের ফিলেট এবং সুগন্ধি বৃক্ষ নির্যাস।

অন্যান্য পণ্য: বাইসাইকেল, বড় ধরনের আমদানিকৃত ওয়াশিং মেশিন, নিকোটিন গ্র্যানুলস এবং নিকোটিন পাউচ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০