কালান্তর নিউজ ডেস্ক
৪ জুন ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ দেশজুড়ে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে ‘গণবিরোধী এবং জনগণের ওপর জুলুম’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্ধিত এই মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজ বৃহস্পতিবার (৪… জুন) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

গতকাল বুধবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দেন।

মূল্যবৃদ্ধিকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ আখ্যা:

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাড়াহুড়ো করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। আসন্ন জাতীয় বাজেট ঘোষণার ঠিক আগমুহূর্তে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ওপর এক বড় ধরনের ধাক্কা।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের পিঠ এমনিতেই দেওয়ালে ঠেকে গেছে উল্লেখ করে তিনি বলেন, “এমন কঠিন পরিস্থিতিতে বিদ্যুৎ বিলের এই বাড়তি বোঝা সাধারণ মানুষের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে।”

উৎপাদন ও কৃষি খাতে স্থবিরতার আশঙ্কা:

মিয়া গোলাম পরওয়ার বিইআরসির হিসাব তুলে ধরে জানান, নতুন আদেশ অনুযায়ী পাইকারিতে বিদ্যুতের গড় দাম ইউনিট প্রতি ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা বা গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে শিল্প ও কৃষি উৎপাদন খরচ ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং দেশের কলকারখানা, ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতে স্থবিরতা নেমে আসবে। চাল, ডাল, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এর প্রভাবে আরও বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।

বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বারবার সাধারণ মানুষের ওপর এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে।

বিকেলে বায়তুল মোকাররমে প্রধান জমায়েত:

বিদ্যুৎ খাতের সব লুটপাট বন্ধ করে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে।

এই দাবিতে আজ ৪ জুন বৃহস্পতিবার দেশের সব মহানগরীতে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। এর অংশ হিসেবে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আজ বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি বড় ধরনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিবৃতিতে দেশবাসী ও দলীয় সর্বস্তরের জনশক্তিকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার, তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছাল শুভেচ্ছা

ফুলতলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিরোমণি শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অন্ধ স্ত্রীকে হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য চান ৭০ বছরের বৃদ্ধ ছাইদুল!

মৈনট-গোপালপুর নৌঘাটে লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রী পারাপার, অতিরিক্ত যাত্রী বহনে বড় দুর্ঘটনার শঙ্কা!

বাগেরহাটে ১০ লাখ টাকার ১১টি চোরাই গরুরসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩

মীরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডিআরআর’ চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

v9p2ltlk28hluj0

ভেলাগুড়িতে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে মাদকের কারবার, অভিযোগের তীরে মদন ও ইউপি সদস্য!

নওগাঁয় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি জুয়েল ও সম্পাদক মোসলেম

১০

মোড়লঘাট খেয়া পারাপারে চরম অনিয়ম ও দূরব্যবহার: দায় কার, ইজারাদার নাকি প্রশাসনের?

১১

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে যুবদল নেতা আনারুলের সংবাদ সম্মেলন

১২

দৌলতপুর বিএল কলেজ রোডে বালুর ট্রাকের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও পথচারী

১৩

ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২৫ আসনের বিপরীতে ৪০০ আবেদন

১৪

প্রেমের টানে সুদূর চীন থেকে নেত্রকোনায় তরুণ, লিজাকে বিয়ে করে মুসলিম হলেন ওয়্যাং সুলিন

১৫

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার দায়িত্ব হস্তান্তর ও নতুন বছরের প্রথম সভা অনুষ্ঠিত

১৬

২০০ টাকা হাতে দিয়ে খর্ণিয়া বাজারে ১২ বছরের সন্তানকে ফেলে পালাল সৎমা!

১৭

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ মেট্রিক টন

১৮

সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই: বিশ্ব বাঘ দিবসে আহ্বান

১৯

ঢাকায় সয়াবিন তেলে সর্বোচ্চ মাইক্রোপ্লাস্টিক মিলল তেজগাঁওয়ের খোলা বাজারে

২০