কালান্তর নিউজ ডেস্ক
২৮ মে ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরবানির মাংস ভাগের স্থান নিয়ে ঈদগাহে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহার কোরবানির মাংস ভাগের স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

আজ বৃহস্পতিবার (ঈদের দিন) সকাল আটটার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামের ঈদগাহ ময়দানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

মসজিদ নাকি বাড়ি—বিতর্ক থেকে সংঘর্ষ:

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দারা মূলত ‘মোল্লা’ ও ‘মাতুব্বর’—এই দুই সামাজিক পক্ষে বিভক্ত। এর মধ্যে মোল্লা পক্ষের নেতৃত্ব দেন কামরুজ্জামান মোল্লা এবং মাতুব্বর পক্ষের নেতৃত্বে রয়েছেন জাহাঙ্গীর মাতুব্বর।

দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী, ওই গ্রামে কোরবানির মাংসের যে তিনটি ভাগের একটি অংশ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হয়, সেই অংশটি গ্রামের সবাই মিলে এক জায়গায় জড়ো করে বিতরণ করে থাকেন। এবার সেই দরিদ্রদের মাংস মসজিদ প্রাঙ্গণ থেকে বিতরণ করা হবে, নাকি যাঁর যাঁর বাড়ি থেকে বিতরণ করা হবে—এই নিয়ে ঈদের নামাজের শুরুতেই দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

নামাজ বাদ দিয়ে দেশীয় অস্ত্রে রণক্ষেত্র:

মাংস বণ্টনের পদ্ধতি নিয়ে একপর্যায়ে গ্রামের ‘মোল্লা পক্ষ’ ও ‘মাতুব্বর পক্ষ’-এর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। একপর্যায়ে তা তীব্র সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন পবিত্র ঈদের নামাজ পড়া বাদ দিয়ে রামদা, দা, ঢাল-সরকি ও ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় পুরো গ্রামে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন ৪-৫টি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। আহতদের অনেকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অনেকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ইউপি সদস্যের ক্ষোভ:

আলগী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর মোল্লা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঈদের আনন্দের দিন কোরবানির মাংস বণ্টনের বিষয় নিয়ে এমন মারামারি কোনোভাবেই কাম্য নয়। তা ছাড়া তখনও ঈদের নামাজ বা পশু জবাইও হয়নি। এর আগেই মাংস বণ্টনের পদ্ধতি নিয়ে দুই দল সংঘর্ষে জড়ায়। যদিও পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে অনেকে পশু কোরবানি করেন।”

ওসির বক্তব্য ও বর্তমান পরিস্থিতি:

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, কোরবানির মাংস কোন স্থানে রেখে বণ্টন করা হবে—এই তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। তবে কোনো আহতের আঘাতই বেশি গুরুতর না হওয়ায় কেউ হাসপাতালে ভর্তি হননি, প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে পরবর্তীতে ওই এলাকায় ঈদের নামাজ ও পশু কোরবানি সম্পন্ন হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং ঘটনাস্থল থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার, তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছাল শুভেচ্ছা

ফুলতলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিরোমণি শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অন্ধ স্ত্রীকে হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য চান ৭০ বছরের বৃদ্ধ ছাইদুল!

মৈনট-গোপালপুর নৌঘাটে লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রী পারাপার, অতিরিক্ত যাত্রী বহনে বড় দুর্ঘটনার শঙ্কা!

বাগেরহাটে ১০ লাখ টাকার ১১টি চোরাই গরুরসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩

মীরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডিআরআর’ চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

v9p2ltlk28hluj0

ভেলাগুড়িতে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে মাদকের কারবার, অভিযোগের তীরে মদন ও ইউপি সদস্য!

নওগাঁয় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি জুয়েল ও সম্পাদক মোসলেম

১০

মোড়লঘাট খেয়া পারাপারে চরম অনিয়ম ও দূরব্যবহার: দায় কার, ইজারাদার নাকি প্রশাসনের?

১১

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে যুবদল নেতা আনারুলের সংবাদ সম্মেলন

১২

দৌলতপুর বিএল কলেজ রোডে বালুর ট্রাকের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও পথচারী

১৩

ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২৫ আসনের বিপরীতে ৪০০ আবেদন

১৪

প্রেমের টানে সুদূর চীন থেকে নেত্রকোনায় তরুণ, লিজাকে বিয়ে করে মুসলিম হলেন ওয়্যাং সুলিন

১৫

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার দায়িত্ব হস্তান্তর ও নতুন বছরের প্রথম সভা অনুষ্ঠিত

১৬

২০০ টাকা হাতে দিয়ে খর্ণিয়া বাজারে ১২ বছরের সন্তানকে ফেলে পালাল সৎমা!

১৭

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ মেট্রিক টন

১৮

সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই: বিশ্ব বাঘ দিবসে আহ্বান

১৯

ঢাকায় সয়াবিন তেলে সর্বোচ্চ মাইক্রোপ্লাস্টিক মিলল তেজগাঁওয়ের খোলা বাজারে

২০