কালান্তর নিউজ ডেস্ক
২৫ মে ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনে ঈদযাত্রার ৩য় দিন: উত্তরের ২ ট্রেন বিলম্বে ঢাকা ছাড়ল, আজ থেকে চালু নারীদের বিশেষ বগি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনে আজ সোমবার (২৫ মে) রাজধানী ছাড়ছেন হাজার হাজার মানুষ। গত ১৫ মে যারা অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কেটেছিলেন, আজ তারা নাড়ির টানে বাড়ি ফিরছেন। সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হলেও আজ উত্তরবঙ্গগামী দুটি আন্তনগর ট্রেন নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যাওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে আজ থেকেই ঈদযাত্রায় যুক্ত হয়েছে একটি ঐতিহাসিক নতুন সেবা—আন্তনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ বগি।

উত্তরবঙ্গের ২ ট্রেনে বিলম্ব ও যাত্রী ভোগান্তি:

কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, আজ দুপুর পর্যন্ত দুটি আন্তনগর ট্রেন সময়সূচি বজায় রাখতে পারেনি। এর মধ্যে উত্তরবঙ্গগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ঢাকা থেকে নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট দেরিতে ছেড়েছে। আর ‘রংপুর এক্সপ্রেস’ ১ ঘণ্টা ৪০ মিনিট বিলম্বে কমলাপুর ত্যাগ করেছে।

রংপুরের যাত্রী হাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “সব সময় উত্তরবঙ্গের ট্রেনই দেরি করে, অন্য ট্রেনগুলো ঠিক সময়ে যায়। প্রতি ঈদেই আমাদের এই একই ভোগান্তি পোহাতে হয়।” অবশ্য রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুটি বাদে দুপুর পর্যন্ত বাকি ১৩টি আন্তনগর এবং ৯টি কমিউটার ট্রেন একদম সঠিক সময়ে ঢাকা ছেড়ে গেছে। আজ সারা দিনে কমলাপুর থেকে ৪৩টি আন্তনগর, ২৩টি কমিউটার এবং ১টি ঈদ স্পেশালসহ মোট ৬৭টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

আজ থেকে চালু হলো নারীদের বিশেষ বগি:

আজ সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় নারী ও শিশুদের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আন্তনগর ট্রেনে বিশেষ বগি চালু করা হয়েছে। আজ থেকে দূরপাল্লার ঢাকা-সিলেট রুটের ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেন দিয়ে এই সেবা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এটি শুধু ঈদের সাময়িক ব্যবস্থা নয়, বরং ঈদের পরও স্থায়ীভাবে চালু থাকবে। পর্যায়ক্রমে দেশের অন্য সব রুটের ট্রেনেও নারীদের জন্য এমন বিশেষ বগি যুক্ত করা হবে বলে জানান তিনি।

কিছু ট্রেন বিলম্বে ছাড়ার বিষয়ে মহাপরিচালক ব্যাখ্যা দিয়ে বলেন, “ঈদের সময় যাত্রী ও মালপত্র বেশি থাকে। স্টেশনে যাত্রীদের নামতে ও উঠতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। এছাড়া এখন ঝড়বৃষ্টির মৌসুম হওয়ায় লাইনে গাছপালা পড়েও অনেক সময় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।”

ছাদে যাত্রী ঠেকাতে কঠোরতা ও ৫১টি বাড়তি বগি:

এবারের ঈদযাত্রায় কাউন্টার বা স্টেশনের ভেতরে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কঠোরভাবে জাতীয় পরিচয়পত্রের (NID) সাথে টিকিটের নাম মিলিয়ে দেখা হচ্ছে এবং মিল না থাকলে স্টেশন থেকে বের করে দেওয়া হচ্ছে। ফলে এবার ট্রেনের ছাদে কোনো যাত্রী দেখা যায়নি। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, “আমরা কঠোরভাবে শৃঙ্খলা ধরে রাখার চেষ্টা করছি। আশা করছি, পোশাক কারখানা ছুটি হলেও শেষ পর্যন্ত এই নিয়ম ধরে রাখা যাবে।”

রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বিভিন্ন ট্রেনের সাথে নতুন ৫১টি বাড়তি বগি যুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিদিন অতিরিক্ত ৪০ হাজার মানুষ যাতায়াত করতে পারছেন। বর্তমানে প্রতিদিন ৪৫ হাজারেরও বেশি আসনের টিকিট বিক্রির পাশাপাশি যাত্রার ২ ঘণ্টা আগে ২৫ শতাংশ স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট দেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৬৫ হাজার যাত্রী কমলাপুর স্টেশন দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০