কালান্তর নিউজ ডেস্ক
১৮ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র গরমে বাইরে থেকে ফিরে কী খাওয়া ভালো? জেনে নিন পুষ্টিবিদের পরামর্শ

কড়া রোদ আর তীব্র গরমে জনজীবন নাজেহাল। বিশেষ করে জীবিকার তাগিদে যাদের প্রতিদিন দীর্ঘ সময় রোদের মধ্যে বাইরে কাটাতে হচ্ছে, তাদের ভোগান্তি চরমে। এই তীব্র গরমে হিট স্ট্রোক, উচ্চ রক্তচাপ এবং পেটের নানা রকম সমস্যার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। চিকিৎসকদের মতে, এমন পরিস্থিতিতে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখা এবং পানির ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

ভারতীয় গণমাধ্যম ‘নিউজ১৮’-এর একটি প্রতিবেদনে পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা কড়া রোদ থেকে ঘরে ফিরে এবং সকালে বাইরে যাওয়ার আগে সুস্থ থাকতে কিছু বিশেষ খাবারের পরামর্শ দিয়েছেন।

১. পর্যাপ্ত পানীয় ও ডাবের পানি

ভারতীয় পুষ্টিবিদ গোপা নাগ দে-র মতে, এই তীব্র গরমে সুস্থ থাকার মূল চাবিকাঠি হলো পর্যাপ্ত পানীয় গ্রহণ। তিনি সকালে বাইরে বের হওয়ার অন্তত ১৫-২০ মিনিট আগে ১ থেকে ২ গ্লাস পানি পান করার পরামর্শ দেন। এছাড়া রোদ থেকে ঘরে ফিরে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে এক গ্লাস ডাবের পানি পান করতে পারেন। প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটের সেরা উৎস হওয়ায় ডাবের পানি শরীর থেকে ঘামের মাধ্যমে বেরিয়ে যাওয়া খনিজ লবণের ঘাটতি দ্রুত পূরণ করে।

২. লেবু পানি কিংবা টক দইয়ের ঘোল

বাইরে যাওয়ার আগে সামান্য লবণ ও চিনি দিয়ে এক গ্লাস লেবুর শরবত অথবা ঠান্ডা টক দইয়ের ঘোল খেয়ে বের হতে পারেন। এই পানীয়গুলো পাকস্থলী শান্ত রাখে এবং শরীরকে ভেতর থেকে দীর্ঘক্ষণ ঠান্ডা রাখতে সাহায্য করে।

৩. বেল বা কাঁচা আমের শরবত

গরমের দিনে সানস্ট্রোক বা হিট স্ট্রোক প্রতিরোধ করতে বেলের শরবত কিংবা আমপোড়ার (কাঁচা আম) শরবত দারুণ কার্যকরী। রোদ থেকে ফিরে এই শরবতগুলো পান করলে তা শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করে।

৪. পাকা পেঁপে বা কলা

কড়া রোদ থেকে ঘরে ফিরে ফল হিসেবে পাকা পেঁপে বা কলা খেতে পারেন। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর যে পটাশিয়াম হারায়, কলা তা দ্রুত পূরণ করে পেশির টান লাগা বা দুর্বলতা দূর করে।

৫. পানিযুক্ত ফল (তরমুজ ও শশা)

তীব্র গরমে শরীরকে হাইড্রেটেড বা সতেজ রাখতে তরমুজ ও শশার জুড়ি নেই। এগুলোতে ৯০ শতাংশের বেশি পানি থাকে। বাইরে বের হওয়ার আগে কয়েক টুকরো তরমুজ বা শশা খেয়ে নিলে শরীর দীর্ঘক্ষণ ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পায়।

৬. সকালের খাবারে পান্তা ভাত

গরমের দিনে সকালের নাস্তায় পান্তা ভাত খাওয়ার অভ্যাস শরীর ঠান্ডা রাখার একটি দারুণ ঐতিহ্যবাহী ও বৈজ্ঞানিক উপায়। এছাড়া দিনের অন্য সময়ে ভারী কিছু খেতে হলে অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার সম্পূর্ণ বর্জন করে একদম হালকা ঘরোয়া খাবার বেছে নেওয়া উচিত।

তীব্র গরমে যা এড়িয়ে চলবেন:

অতিরিক্ত চিনিযুক্ত কোল্ড ড্রিংকস বা প্যাকেটজাত জুস খাওয়া থেকে বিরত থাকুন। এগুলো সাময়িক তৃষ্ণা মেটালেও শরীরের ভেতরের পানির স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দেয়।

গরমে অতিরিক্ত চা বা কফি খাওয়া একদমই উচিত নয়। কারণ ক্যাফেইন শরীরকে দ্রুত পানিশূন্য (ডিহাইড্রেটেড) করে তোলে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০