কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
৯ নভেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নথিপত্র ছাড়াই শেখ হাসিনার পাসপোর্ট আবেদন: দিল্লিতে ই-মেইল, সিদ্ধান্ত চাইছে ঢাকা!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে পাঠানো এই মেইলে সরাসরি শেখ হাসিনার পক্ষে এই আবেদন করার দাবি জানানো হয়।

তবে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে, এই আবেদনের পেছনে শেখ হাসিনার নিজস্ব কোনো লিখিত ‘অথরাইজেশন’ বা অনুমোদনের প্রমাণপত্র যুক্ত ছিল না। সাধারণত কোনো ব্যক্তির পক্ষে তৃতীয় পক্ষ বা আইনপ্রতিষ্ঠান আবেদন করলে গ্রাহকের প্রাতিষ্ঠানিক সম্মতিপত্র বা অনাপত্তিপত্র থাকা বাধ্যতামূলক। কোনো ধরনের অনুমোদনপত্র ছাড়া এমন আবেদন আসায় ই-মেইলটির আইনি ভিত্তি ও গ্রহণযোগ্যতা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে পরবর্তী দিকনির্দেশনার জন্য ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তা পাঠায়। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, পুরো বিষয়টি তারা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন এবং এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে সরকারি অবস্থান স্পষ্ট করবেন।

চিঠির বিস্তারিত বিশ্লেষণে দেখা যায়, ব্রিটিশ ওই আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনি প্রতিনিধি হিসেবে দাবি করে নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্র দেওয়ার আবেদন জানান। সেখানে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার পূর্বে তাঁর ব্যবহৃত পাসপোর্ট ও পরিচয়পত্র বাতিল করেছে বলে খবরে উঠে এসেছে, যা পুনর্বহাল বা নতুন করে ইস্যু করা প্রয়োজন।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নতুন পাসপোর্টের জন্য এই তৎপরতা শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন আর্যবীর, আমিরাতকে হারিয়ে সেমিতে ভারত

১

বিশ্বজুড়ে জল্পনা, কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

২

বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই কারি

৩

হেমন্তে রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া; কমতে পারে তাপমাত্রা

৪

ঈশ্বরগঞ্জে নগদের ডিএসআরের ওপর হামলা, ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ; ভেঙেছে হাত

৫

দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা

৬

গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

৭

বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন: পীর সাহেব চরমোনাই

৮

নিজেদের ধারণ করা ভিডিওতেই ফাঁস ৮ জনের অপরাধ, ফরিদপুরে সবার আমৃত্যু কারাদণ্ড

৯

নবীনগরের যানজট কমাতে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, রাতেই গ্রেপ্তার অভিযুক্ত ইমন

১১

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

১২

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৩

মাকাতান: আফ্রিকার ঐতিহ্যবাহী ফল, খাদ্য ও প্রসাধনী শিল্পের সম্ভাবনাময় সম্পদ

১৪

মাইলস্টোন ট্র্যাজেডি: এক বছর পরও প্রশ্ন, নায়ক নাকি ভুলের শিকার পাইলট তৌকির?

১৫

লোহাগড়ায় বাড়ির ছাদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৬

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ জনের কোটা

১৭

১৬ ইউনিয়নে নতুন জনপ্রতিনিধির অপেক্ষায় মিরসরাই

১৮

বড়তাকিয়া বাজারে শীতকালীন সবজির সমারোহ, নাগালে নিত্যপণ্যের দাম

১৯

COP31-এ বাংলাদেশের প্রতিনিধি সাতকানিয়ার তহীদুল ইসলাম মাছুম

২০