কালান্তর নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় আস্থা ফাউন্ডেশনের মতবিনিময় সভা, দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা

 

সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সারাদেশে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে খুলনায় মতবিনিময় সভা করেছে আস্থা ফাউন্ডেশন।

রোববার (১ নভেম্বর) খুলনার হোটেল টাইগার গার্ডেনে সংগঠনটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মেহেদী হাসান সৈকত।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোলাম মোস্তফা সজীব মোল্লা। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।

সভায় বক্তারা বলেন, আস্থা ফাউন্ডেশনকে একটি কার্যকর, জনসম্পৃক্ত ও মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সারাদেশে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান গোলাম মোস্তফা সজীব মোল্লা বলেন, আস্থা ফাউন্ডেশন কেবল একটি সাংগঠনিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। মানুষের বাস্তব সমস্যার সমাধানে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

বিশেষ করে যুবসমাজের বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। যুবকদের শুধু আশ্বাস নয়, বরং বাস্তব সুযোগ তৈরি করে দিতে হবে।

প্রধান বক্তা মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি শুধু তার সাংগঠনিক কাঠামোর ওপর নির্ভর করে না; মানুষের সঙ্গে সম্পৃক্ততা এবং কাজের মাধ্যমে অর্জিত বিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ।

আস্থা ফাউন্ডেশনকে দেশব্যাপী বিস্তৃত করতে যোগ্য, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি পরিকল্পিতভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

সভায় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা কার্যক্রম এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সানি, মেহেদী হাসান নিল, সুমন শেখ, দিনদার হোসেন, সিয়াম, এস এম ফাহিম, মো. পলক, মো. আলমগীর, মো. সালমান, মো. মেহেদী, মো. তুষার, মো. হেলাল, ফয়সল তালুকদার,

বারিউল কাউছুম, ইমন খান, পারভেজ হাওলাদার, সাংবাদিক মহরম হাসান মাহিম, রাজিবুল, হাসান নিল, লিমা ইসলাম, সাংবাদিক মিরাজ শরীফ ও মিরাজ মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

সভায় আস্থা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সারাদেশে কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং মানুষের কল্যাণে বাস্তবভিত্তিক সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক সপ্তাহের সফরে ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন বিশ্ববরেণ্য আলেম মুফতি তাকি উসমানী

১

ইউনিয়ন নির্বাচন,বড়দল দক্ষিণে ভোটের আলোচনায় নাসির মিয়া।

২

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

৩

খুলনায় আস্থা ফাউন্ডেশনের মতবিনিময় সভা, দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা

৪

উৎসবমুখর আয়োজনে আগামীকাল জবি দিবস, প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

৫

জবি দিবসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, নিরাপত্তায় কঠোর নির্দেশনা

৬

খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতি দলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

৭

‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’, গার্মেন্টস সংকট মোকাবিলায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান

৮

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ ৪.২১ পেয়ে দৃষ্টান্ত গড়লেন শেফালী

৯

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উচ্ছেদ ঘিরে উদ্বেগ, পুনর্বাসনের দাবিতে সোচ্চার ১১১ পরিবার

১০

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১১

বাঘারপাড়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার

১২

গার্মেন্টসে নতুন মজুরি বোর্ডকে স্বাগত, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি শ্রমিক জনতার দলের

১৩

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’, শুরু হচ্ছে পাঁচ দিনের যৌথ মহড়া

১৫

খুলনায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ, শিববাড়ি মোড়ে পথসভায় লাখো মানুষের ঢল — উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ

১৬

আট মামলার আসামি কলিন’কে কুপিয়ে হত্যা

১৭

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন, কারা আছেন এতে?

১৮

খুতবায় শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব

১৯

আজও মন টানে কলমেঃ রোজিনা খাতুন

২০