রিপোর্ট বাংলাদেশ~
২ মে ২০২৫, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাসা থেকে ডেকে নিয়ে ডাকাতির নাটক সাজিয়ে হত্যা

মুন্সীগঞ্জে ২৭ বছর আগে ভাই হত্যার প্রতিশোধ নিতে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে ডাকাতির নাটক সাজিয়ে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ মে) সদর থানার চরাঞ্চলের মোল্লাকান্দির মধ্য মাকহাটি গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।

নিহতের নাম ছানা মাঝি। তিনি সাবেক এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের অনুসারী বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম  জানান, পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর ছানা মাঝি এবং তার আরও সাত ভাই নিজ গ্রাম ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। ছানা মাঝি ৯ মাস ধরে সদরের বজ্রযোগিনীর ইউনিয়নের ড্যাগ্রাপাড়া গ্রামে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে পূর্ব পরিচিত স্বাধীন নামের এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ হন ছানা।

তিনি বলেন, ছানা মাঝিকে একটি পাট ক্ষেতে নিয়ে পিটিয়ে হত্যা করে মধ্য মাকহাটির তালগাছতলা সড়কে ফেলে রাখা হয়। এরই মধ্যে মাইকে ঘোষণা করা হয় যে, বাবু মাঝিদের বাড়ি ডাকাত ঢুকেছে এবং স্থানীয় জনতা ডাকাত ছানা মাঝিকে পিটিয়ে হত্যা করেছে।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে খবর পেয়ে ছানা মাঝিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছানার রক্তাক্ত শরীরের সঙ্গে একটি একনালা শটগান ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।

তিনি বলেন, ১৯৯৮ সালে একই এলাকার বাবু মাঝির ভাই সিপন মাঝি হত্যা মামলার আসামি ছিলো ছানা মাঝি ও তার ভাইয়েরা। দীর্ঘদিন জেলখাটার পর মামলা থেকে নিষ্কৃতি পান ছানা মাঝিরা।

ওসি জানান, এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন। 

ছানা মাঝির স্ত্রী ফাতেমা বেগম স্বামী হত্যার বিচার দাবি করেছেন।

 

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০