কালান্তর নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবা উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ জনের পরিবারকে বিআরটিএর তহবিল থেকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মোট ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
আর্থিক সহায়তা পাওয়া পরিবারগুলোর অনেকেই দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন। এককালীন এই সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে এমন আর্থিক সহায়তা দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর আকস্মিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একই সঙ্গে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চালক ও যাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
সচেতন মহলের মতে, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে প্রাণহানি কমানোর পাশাপাশি অসংখ্য পরিবারকে এমন দুর্ভোগ থেকে রক্ষা করা সম্ভব হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০