পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় আর্জেন্টিনার জয়োচ্ছ্বাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নেত্রকোনা জেলা শহরের মালনী রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আনুমানিক আজ ১৬ জুলাই বৃহস্পতিবার রাত ৩টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত চৌধুরী মালনী রোডের বাসিন্দা শিউলী রানী রায়ের একমাত্র পুত্রসন্তান।

ঘটনা সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা শেষে আর্জেন্টিনার বিজয়ের পর তাৎক্ষণিকভাবে নেত্রকোনা শহরের শহিদ মিনার মোড় এলাকায় স্থানীয় ফুটবল সমর্থক ও এলাকাবাসী একটি আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই আনন্দ মিছিলের ছবি ও ভিডিও ধারণ করার উদ্দেশ্যে দীপ্ত শহিদ মিনার মোড়ে অবস্থিত সিঙ্গার শো-রুমের দ্বিতীয় তলার ছাদে ওঠেন।

ছাদ থেকে ভিডিও ধারণ করার সময় পাশেই থাকা অরক্ষিত বৈদ্যুতিক লাইনের হাইভোল্টেজ তারের সঙ্গে অসাবধানতাবশত দীপ্ত বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাৎক্ষণিকভাবে ছাদ থেকে নিচে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন ও মিছিলের সঙ্গীরা তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বকাপের জয়ের আনন্দের মুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে। একমাত্র সন্তানকে হারিয়ে মা শিউলী রানী রায় এখন সম্পূর্ণ নির্বাক।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০