গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনপুরে ট্রাফিক চেকপোস্টে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, বাইক জব্দ

রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩৭০ পিস ইয়াবাসহ তৌকির হাসান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কের তেতুলতলা এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিবরণ:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ দুপুরে কেশরহাট এলাকায় মহাসড়কে ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে রাজশাহী থেকে নওগাঁগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশির চেষ্টা করেন দায়িত্বরত কর্মকর্তারা। এ সময় মোটরসাইকেল আরোহী যুবক তৌকির হাসানের আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত সার্জেন্ট মুন্তাসির, টিএসআই বাবুল ও এটিএসআই হেলাল উদ্দিন তার হেলমেট তল্লাশির উদ্যোগ নেন।

বিলে নেমে পালানোর চেষ্টা ও আটক:

হেলমেট তল্লাশির একপর্যায়ে আরোহী তৌকির হাসান মোটরবাইক ফেলে পাশের বিলে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা স্থানীয় কৃষকদের সহযোগিতায় ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে মোহনপুর থানার এসআই ইয়ামিন ও এসআই শিপনসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটককৃত যুবকের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে। এ সময় অপরাধে ব্যবহৃত তার দামী ইয়ামাহা এফজেড (Yamaha FZ) মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত তৌকির হাসান বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মেঘা দক্ষিণপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে।

পুলিশের বক্তব্য:

এ বিষয়ে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, “আটক ব্যক্তির কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০