রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ড্রেন ও রাস্তা না থাকায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সবুজ সংঘবাসী

খুলনা সিটি কর্পোরেশনের সবুজ সংঘ এলাকায় সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা না থাকায় সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে তীব্র জলাবদ্ধতা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার গলিগুলোতে হাঁটু সমান পানি জমে রয়েছে। ফলে দোকানপাট বন্ধ রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি একসময় একটি বড় পুকুর ছিল। পরবর্তীতে সেই পুকুর ভরাট করে অপরিকল্পিতভাবে আবাসন ও বাড়িঘর নির্মাণ করা হয়। এর ফলে প্রাকৃতিক পানি নিষ্কাশনের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। এখন বৃষ্টির পানি নামার জায়গা না পেয়ে রাস্তার ওপর জমে জলাবদ্ধতার সৃষ্টি করছে।

এক ভুক্তভোগী বাসিন্দা জানান, “সিটি কর্পোরেশনের আইন লঙ্ঘন করে এখানে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। এমনকি অনেকে রাস্তার ওপর দিয়ে ড্রেনের পাইপ দিয়েছেন। বিষয়টি অতি দ্রুত সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

এলাকাবাসীর দাবি, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) যেন দ্রুত ড্রেন নির্মাণ এবং সিটি কর্পোরেশনের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০