আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেলাগুড়িতে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে মাদকের কারবার, অভিযোগের তীরে মদন ও ইউপি সদস্য!

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে মাদক কারবারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়দের তথ্যমতে, ইউনিয়নের শিমুলতলা, উত্তর জাওড়ানী ও বোর্ডের হাট এলাকায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবাধে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন ‘মদন’ নামে এক ব্যক্তি।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার একটি সিন্ডিকেট পরিচালনা করেন মদন। তার বিরুদ্ধে একাধিক মাদকসংক্রান্ত মামলার সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেছেন তারা।

অনুসন্ধানে উঠে এসেছে, মদন একা নন—স্থানীয় এক প্রভাবশালী ইউপি সদস্যের প্রত্যক্ষ মদদ ও প্রভাবকে কাজে লাগিয়ে এই মাদক নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। ওই ইউপি সদস্যের বিরুদ্ধেও পূর্বে মাদক সংশ্লিষ্টতার বেশ কিছু অভিযোগ ওঠেছিল বলে দাবি এলাকাবাসীর।

তবে মোবাইল ফোনে অভিযোগের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মদন তা অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে (মাদকের) কোনো প্রমাণ দেখাতে পারবেন না।”

যদিও ঘটনার অনুসন্ধানে মদনের মাদক বেচাকেনা ও লেনদেন সংক্রান্ত একটি চাঞ্চল্যকর অডিও কথোপকথন রেকর্ড হাতে এসেছে।

এলাকাবাসীর দাবি, সীমান্তসংলগ্ন ভেলাগুড়ি ইউনিয়নের এসব স্পর্শকাতর স্থানে নিয়মিত ও কঠোর পুলিশি অভিযান না থাকায় মাদকের বিস্তার চরম আকার ধারণ করেছে। অবিলম্বে মদন এবং তাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া সেই ইউপি সদস্য সহ পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০