মহানন্দ বর্মন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে মামলা তুলে নিতে হুমকি ও নারীর ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে চলমান মামলা প্রত্যাহারের চাপ দিয়ে রাজি না হওয়ায় এক নারী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও সহযোগীদের বিরুদ্ধে। ২৬ আগস্ট (মঙ্গলবার) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কালুডাঙ্গা (গাবের তল) গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত তিনজনকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী জান্নাতি খাতুনের (৩০) পরিবারের সঙ্গে প্রতিপক্ষের আদালতের মামলা চলমান রয়েছে। ঘটনার দিন স্থানীয় বিএনপি নেতা আবু হেল সফি উজ্জ্বল ও তাঁর সহযোগীরা বাড়ির গেটের সামনে এসে মামলা তুলে নিতে অন্যায্য চাপ সৃষ্টি করেন। জান্নাতি খাতুন অস্বীকার করলে লাঠিসোটা নিয়ে তাঁর ওপর চড়াও হন অভিযুক্তরা এবং পরিহিত স্বর্ণের চেইন ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় জান্নাতিকে রক্ষায় ভাই ইব্রাহিম স্বাধীন ও ভাগিনা আল কুরাইশ এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়।

পরে ভুক্তভোগী জান্নাতি খাতুন বাদী হয়ে অভিযুক্ত আবু হেল সফি উজ্জ্বল (৫০) ও তাঁর ছেলে নাঈম ইসলাম (২২)-সহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ জানান, প্রাপ্ত লিখিত অভিযোগের ওপর ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০