ছিয়াম হোসেন, দৌলতপুর {কুষ্টিয়া} প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ২ কারবারি আটক, মোবাইল কোর্টে সাজা

কুষ্টিয়ায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ শনিবার (১১ জুলাই, ২০২৬) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কুষ্টিয়া সদর এবং মিরপুর উপজেলার পৃথক দুটি এলাকায় এই অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনায় ডিএনসি “খ” সার্কেল এই অভিযান পরিচালনা করে। অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী ক্যানালপাড়া এবং মিরপুর উপজেলার পশ্চিম রানাখড়িয়া এলাকা থেকে ২০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী ক্যানালপাড়া এলাকার মোঃ গাজির উদ্দিন মৃধার ছেলে মোঃ ইলাম মৃধা (৪৫) এবং মিরপুর উপজেলার পশ্চিম রানাখড়িয়া এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মোঃ নাজিম (৫০)।

আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ ইকবাল হোসেনের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ধৃত আসামিদের অপরাধের ওপর ভিত্তি করে আইন অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০