ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে শিক্ষার্থীকে দিয়ে কাজ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ১

সাতক্ষীরার শ্যামনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানোর অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের ছাদে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ১২০ নং দক্ষিণ ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ইয়ামিম হোসেন উক্ত বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

আহত শিক্ষার্থী ইয়ামিম জানায়, শিক্ষক নাজমুন নাহারের নির্দেশে কয়েকজন মিলে বিদ্যালয়ের ছাদে পানির ট্যাংক পরিষ্কার করতে যায়। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পড়াশোনার বদলে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করানোকে চরম দায়িত্বহীনতা বলে অভিহিত করেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক জানান, খবর পেয়ে তিনি নিজে হাসপাতালে শিশুটিকে দেখতে গেছেন। ঘটনাটি সরজমিনে তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেনকে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০