রিজওয়ান হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইট পোড়ানোর প্রস্তুতি; কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পরিবেশ অধিদপ্তরের

নওগাঁ সদর উপজেলায় শিক্ষক নিহতের ঘটনার জের ধরে গণআন্দোলনের মুখে বন্ধ ও সিলগালা হওয়া বিতর্কিত ‘বিবিসি ব্রিকস’ নামের ইটভাটাটি প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে আবারও চালুর তোড়জোড় চলছে বলে মারাত্মক অভিযোগ উঠেছে। মর্মান্তিক দুর্ঘটনার প্রায় পাঁচ মাস পর পরিবেশগত ছাড়পত্রহীন এই অবৈধ ইটভাটায় নতুন করে ইট পোড়ানোর প্রস্তুতি দেখে ফুঁসে উঠছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সরেজমিনে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের শশীর মোড় এলাকায় গিয়ে দেখা যায়, জনবসতি ও প্রধান সড়কের একেবারে পাশেই অবস্থিত ইটভাটাটিতে নতুন করে কার্যক্রম শুরু করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ভাটায় ইট পোড়ানোর জন্য চুলা প্রস্তুতের কাজ জোরকদমে চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সকালে কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় বিবিসি ব্রিকসের মাটি বহনকারী একটি দ্রুতগতির ট্রাক্টরের চাপায় রিমন হোসেন (৩০) নামের এক কোচিং শিক্ষক নিহত হন। ওই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা ভাটাটির ৪টি ট্রাক্টর ও ১টি এক্সকাভেটর আগুনে পুড়িয়ে দেয় এবং নওগাঁ-বদলগাছী মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ করে। তৎকালীন সময়ে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। পরবর্তীতে প্রশাসনের নির্দেশে ভাটার চুল্লি ভেঙে তা সিলগালা করে দেওয়া হয়েছিল।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক নিষেধাজ্ঞা ও ক্ষোভের তোয়াক্কা না করে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মালিকপক্ষ আবারও ভাটাটি সচল করার দুঃসাহস দেখাচ্ছে।

এ বিষয়ে বিবিসি ব্রিকসের স্বত্বাধিকারী শহীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার কথা স্বীকার করেন এবং একপর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন জানান, “ইটভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং ঘটনার পর এর চুল্লি ভেঙে দেওয়া হয়েছিল। এটি পুনরায় চালুর অপচেষ্টার খবর পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, কোনো অবৈধ ভাটা চলার সুযোগ দেওয়া হবে না।”

আগেও একাধিক দুর্ঘটনা ঘটানো এই ইটভাটাটি চিরতরে বন্ধ করে জনস্বার্থ, পরিবেশ ও সড়ক নিরাপত্তা রক্ষার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০