মামুন মিঞা, নগরকান্দা {ফরিদপুর} প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরপুরে জানালার রড ভেঙে কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, বাইকসহ আটক ২

ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে বসতঘরের জানালার রড ভেঙে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের লোমহর্ষক ঘটনা ঘটেছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী মোটরসাইকেলসহ দুই অভিযুক্তকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বর্তমানে মারাত্মক অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় ওই কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে এই নারকীয় ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, অসুস্থ দাদির চোখের চিকিৎসার জন্য তাঁর মা ও চাচা ফরিদপুর সদরের একটি হাসপাতালে অবস্থান করছিলেন। বাড়িতে ওই কিশোরী তার ছোট ভাই ও বোনকে নিয়ে ছিল। রাত ১টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল ঘরটি ঘিরে ফেলে দরজায় আঘাত করতে থাকে। ভেতর থেকে দরজা না খুললে দুর্বৃত্তরা জানালার রড ভেঙে জোরপূর্বক ঘরে ঢোকে এবং চুলে ধরে হিঁচড়ে কিশোরীকে বের করে নিয়ে যায়।

পরবর্তীতে তাকে মোটরসাইকেলে করে পাশের গ্রামের একটি নির্জন পুকুরপাড়ে নিয়ে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে। দলবদ্ধ ধর্ষণের পর কিশোরী নিস্তেজ হয়ে পড়লে রাত ৩টার দিকে তাকে বাড়ির সামনে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬) নামের দুইজনকে মোটরসাইকেলসহ আটক করে সদরপুর থানা পুলিশের হাতে তুলে দেন।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগীর মা বলেন, “হাসপাতালে শাশুড়ির চিকিৎসার খবর পেয়ে এসে দেখি মেয়ের এই অবস্থা। ঘরের জানালা ভেঙে অবুঝ মেয়েটাকে তুলে নিয়ে এমন সর্বনাশ করল! আমি এই পশুপাখিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম বলেন, “অভিযোগ পেয়ে আমরা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। আটককৃত দুজন থানা হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০