পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি; ৪ ঘণ্টার অভিযানে মূল পরিকল্পনাকারী ভাতিজাসহ ৩ ডাকাত আটক

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গভীর রাতে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পরিচয়ে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর অত্যন্ত তৎপরতার সাথে কাজ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ৪ ঘণ্টার মধ্যেই ৩ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

আজ ১৯ জুলাই রবিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা আঃ ওয়াদুদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডিবি পুলিশ পরিচয় দিয়ে আঃ ওয়াদুদ মিয়ার ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা অস্ত্রের মুখে বাড়ির সকল সদস্যের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মূল্যবান কাপড়-চোপড় ও মুঠোফোনসহ বিপুল মালামাল লুট করে কৌশলে পালিয়ে যায়।

ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর স্থানীয় যুবকদের সহযোগিতা ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার মাত্র ৪ ঘণ্টার মধ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার সিদলী এলাকার তালতলা থেকে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার রাজ কুমার (২৬), জামালপুর জেলার ইসলামপুর থানার আব্দুল হামিদ (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার চরলাল এলাকার শাহীন আলম (৪৮)। আটককালে তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল ফোন, নগদ ১১ হাজার ৪০০ টাকা এবং বেশ কিছু কাপড়-চোপড় উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডাকাতরা স্বীকার করেছে, এই ডাকাতির মূল পরিকল্পনাকারী আঃ ওয়াদুদ মিয়ার আপন ভাতিজা সায়েদুর রহমান রামিম। রামিমের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনাতেই এই চক্রটি ডিবি সেজে ওয়াদুদ মিয়ার বাড়িতে হানা দিয়েছিল। অভিযান টের পেয়ে সায়েদুর রহমান রামিমসহ চক্রের অন্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, “আটককৃত আসামিদের থানায় নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে। আশা করা যাচ্ছে তাদের কাছ থেকে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। পালিয়ে যাওয়া মূল পরিকল্পনাকারী রামিমসহ বাকি ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।”

পরবর্তীতে নেত্রকোণা জেলা পুলিশ সুপার (এসপি) মো: তরিকুল ইসলাম নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন এবং পলাতক আসামিদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত ‘আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার’

নাগেশ্বরীতে সালিশের মাধ্যমে জমির বিরোধ নিষ্পত্তি; পৈত্রিক জমি ফেরত পেলেন আবু সিদ্দিক

জগদল ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজীব শিকদার

নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই গোদাগাড়ীর ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার

বরগুনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

বেলকুচিতে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের ডাক দিলেন এমপি আমিরুল ইসলাম খান

লিওনেল মেসির ‘ঐশ্বরিক ছোঁয়া’ ও রাজকীয় উত্থান লামিন ইয়ামালের

১০

কবি শামসুন নাহার-এর কবিতা ‘অপার্থিব চাওয়া’

১১

পাহাড়ি ঢলে কলমাকান্দার একাধিক গ্রাম প্লাবিত; ঘরবাড়ি-রাস্তাঘাট ও বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি

১২

জুলাইয়ের শহীদদের দলীয় পরিচয়ে নয়, জাতীয় মর্যাদায় স্মরণ করার আহ্বান; কাজী সাইমুম সিরাজের বিবৃতি

১৩

আর্জেন্টিনার হারে আটকে গেল পরীমনির বিয়ে!

১৪

কান্নায় শেষ হলো মেসির বিশ্বকাপ; ট্রফি ছুঁয়ে দেখা হলো না সর্বকালের সেরার

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস; মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার জিতলেন গোল্ডেন বুট

১৭

বিদায় মেসি, বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন; দ্বিতীয় ট্রফি জেতা হলো না কিংবদন্তির

১৮

যশোরে ঈদগাহ মাঠে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’

১৯

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জের ডিসিকে স্মারকলিপি

২০