গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সংবাদকর্মীর ওপর নৃশংস সন্ত্রাসী হামলা ও তাদের কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ বিচারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

হামলার শিকার দুই সংবাদকর্মী হলেন— দৈনিক গণকণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট এবং ক্যামেরাম্যান আবির।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এই ধরনের বর্বর ও নৃশংস হামলা মুক্ত গণমাধ্যম এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর চরম আঘাত। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী হীরা ও হেলালসহ জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো তাদের গ্রেফতার করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক ও রহস্যজনক।

আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না হলে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকদের সাথে নিয়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আওয়াল ও সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান ও সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী।

এছাড়াও রিভার সিটি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক এই মানববন্ধনে অংশ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত রবিবার (২ আগস্ট) রাজশাহী শাহমখদুম থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন ইব্রাহিম হোসেন সম্রাট ও আবির। সন্ত্রাসীরা তাদের কুপিয়ে গুরুতর জখম করলে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী হীরা ও হেলালকে আসামি করে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০