গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের গোপন বৈঠক, ভিডিও ভাইরাল!

রাজশাহী নগরীতে গভীর রাতে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গোপন বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে ওয়ারেন্টভুক্ত আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে নগরীর অলকার মোড় এলাকার ‘মাস্টার শেফ রেস্টুরেন্টে’ গোদাগাড়ী উপজেলার বাসিন্দা ও একাধিক মাদক মামলার আসামি আব্দুর রহিম টিপু, জসিম এবং ব্যবসায়ী মোশারফ হোসেন বৈঠকে মিলিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টিপু ও জসিমকে একসঙ্গে দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মোশারফ হোসেন মূলত টিপুর ব্যবসায়িক অংশীদার এবং অবৈধ হুন্ডি ব্যবসার সঙ্গে যুক্ত। তবে গভীর রাতের ওই গোপন বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে বা সেখানে আর কেউ যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও বিষয়টি নিয়ে নগরজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও জল্পনা-কল্পনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম টিপুর বিরুদ্ধে মোট পাঁচটি মাদক মামলা রয়েছে, যার মধ্যে দুটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক। ২০১৭ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত রাজশাহীর শীর্ষ ১৫ তালিকাভুক্ত মাদক কারবারির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল। এমনকি গত ৭ মে উদ্ধার হওয়া ৪ কেজি ৩০০ গ্রাম হেরোইন সংক্রান্ত মামলায়ও তাকে প্রধান আসামি করা হয়। শুধু টিপু নন, তার দুই ভাই মেহেদী হাসান ও সোহেল রানার বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে।

এলাকাবাসীর দাবি, গত ১৭ বছরে অবৈধ উপায়ে এই পরিবারের সম্পদের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়েছে। রাজশাহী শহরের আলীগঞ্জে বহুতল ভবন ও মার্কেট, নিউমার্কেট ও সাহেববাজারে একাধিক দোকান, গোদাগাড়ীতে খামার, মাদারপুরে একাধিক বাড়িসহ বিপুল পরিমাণ কৃষিজমি ও যানবাহনের মালিক বনে গেছেন তারা।

একাধিক পরোয়ানা থাকা সত্ত্বেও আসামিরা কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন—এমন প্রশ্ন তুলে স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “টিপু ও জসিমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। কেবল তারা নন, তালিকার সব মাদক কারবারিকে গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। তাদের অবস্থান সুনির্দিষ্টভাবে সনাক্ত করতে পারলেই দ্রুত আইনের আওতায় আনা হবে।”

অবশ্য সচেতন মহল মনে করছেন, ভাইরাল ভিডিও ও এর পেছনে জড়িতদের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০