মহানন্দ বর্মন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের রাজারহাটে ৬ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি

কুড়িগ্রামের রাজারহাটে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্র দীর্ঘ চার বছরেও চালু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় কেন্দ্রটিতে স্থাপিত কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে বাড়তি আয় থেকে বঞ্চিত হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণ করা হয়। এখানে ধান, গম ও সরিষা প্রক্রিয়াজাতের পাশাপাশি মসলা গুঁড়ো করা, চিপস ও বেকারি পণ্য তৈরির আধুনিক সুবিধা রয়েছে। এছাড়া দুধ, মাছ ও মাংস সংরক্ষণের জন্য স্থাপন করা হয়েছে কোল্ড চেম্বার।

২০২২-২৩ অর্থবছরে এর নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে কেন্দ্রটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল। তবে পর্যাপ্ত জনবল সংকট এবং পরিচালনা নীতিমালার জটিলতার কারণে আজও এর কার্যক্রম শুরু করা যায়নি।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কেন্দ্রের প্রধান ফটকে ঝুলছে তালা। ভেতরে পড়ে রয়েছে মূল্যবান সব যন্ত্রপাতি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এগুলোর রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

চাকিরপশার ইউনিয়নের কৃষক আবেদ আলী আক্ষেপ করে বলেন, “বাজারের ভরা মৌসুমে অনেক সময় ফসলের সঠিক দাম পাওয়া যায় না। এই কেন্দ্রটি চালু হলে আমরা ফসল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে ভালো দামে বিক্রি করতে পারতাম।” দ্রুত এটি চালুর দাবি জানিয়েছেন উমর মজিদ ইউনিয়নের কৃষক সালাম মিয়াসহ এলাকার সাধারণ কৃষকরা।

রংপুর পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক জাহেদুল হক চৌধুরী জানান, জনবল সংকটের কারণে সরকারিভাবে কেন্দ্রটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই নীতিমালা পরিবর্তন করে সমবায় সমিতি, এনজিও বা আগ্রহী উদ্যোক্তার কাছে টেন্ডারের মাধ্যমে তিন বছরের জন্য লিজ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি তানজিলা তাসনিম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০