কালান্তর নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে উদ্যোক্তা বন্যা রানী

পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষ শুরু করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আলোকিত কাশিপুর যুব সংগঠনের সদস্য কুমারী বন্যা রানী রায়। পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত পেঁপে বাজারে বিক্রি করে নিজের পড়াশোনার খরচ চালাতে চান তিনি।
২০ সেপ্টেম্বর বিকেল ৪টায় বন্যা রানী তার বাড়ির আঙিনায় ১০০টি হাইব্রিড পেঁপের চারা রোপণ করেন। গাছগুলো নিজ হাতে পরিচর্যা করে ফলন পাওয়া পর্যন্ত পরিশ্রম করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
পেঁপে চাষের এ উদ্যোগ বাস্তবায়নে উদয় অঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর ‘সেড ফান্ড’ থেকে এককালীন ১০ হাজার টাকা সহায়তা পেয়েছেন বন্যা রানী। আলোকিত কাশিপুর যুব সংগঠনের মাধ্যমে তিনি এ সহায়তার জন্য নির্বাচিত হন। অর্গানিক পদ্ধতিতে পেঁপে চাষের মাধ্যমে তাকে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
বন্যা রানী বলেন, “আমি পেঁপে চাষ করে প্রথমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করতে চাই। এরপর বাজারে বিক্রি করে পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারের হাল ধরতে চাই। গ্রামের মেয়েরা যে পিছিয়ে নেই, সেটি কাজের মাধ্যমে দেখিয়ে দিতে চাই।”
ইউএসএসের ফুলবাড়ী প্রজেক্ট অফিসার নূরনবী বলেন, “আলোকিত কাশিপুর যুব সংগঠনের মাধ্যমে বন্যা রানী সেড ফান্ডের জন্য আবেদন করেন। তার পেঁপে চাষের উদ্যোগকে এগিয়ে নিতে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। অর্গানিক পদ্ধতিতে চাষের মাধ্যমে তিনি যেন ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।”
আলোকিত কাশিপুর যুব সংগঠনের সভাপতি আনিছুর রহমান বলেন, “গ্রামের মেয়েরা এখন পিছিয়ে নেই। বন্যা রানী ১০০টি হাইব্রিড পেঁপের চারা রোপণ করে তারই প্রমাণ দিয়েছে। তার এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং তার সফলতা কামনা করি।”
বন্যা রানীর মা শ্রীমতি অমিতা রানী রায় বলেন, “আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষ শুরু করেছে। তার এ কাজে আমি সব ধরনের সহযোগিতা ও সাহস দেব। নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে চায়—এতে আমি তাকে উৎসাহ দিচ্ছি।”
তিনি বন্যা রানীর এ উদ্যোগে সহযোগিতা করার জন্য আলোকিত কাশিপুর যুব সংগঠন, উদয় অঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রনি গ্রেপ্তার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার

যবিপ্রবিতে অণুজীব দিবস, অংশ নিল বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা

দিঘলিয়ায় কাবাডির নতুন ঠিকানা ন্যূনতম সুবিধা নিয়েই চ্যাম্পিয়ন হচ্ছে একাডেমির শিশু-কিশোররা, প্রয়োজন সহযোগিতা

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে উদ্যোক্তা বন্যা রানী

রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস।

৩১ লাখ টাকা আত্মসাৎ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের উদ্বোধন

সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ

১০

সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

১১

এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

নবীনগরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর গুরুতর

১৩

২৫ বছরে হিতকরী, মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে

১৪

পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ কিশোর গ্রেপ্তার, দড়ি-চেইন ও মোটরসাইকেল জব্দ

১৫

সাত মাসে ১৫,৭১৭ শিশু নিখোঁজ, সন্ধান মেলেনি ২,০৩৮ জনের

১৬

মিরসরাইয়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

১৭

মতলবে নিখোঁজের চারদিন পর ফসলি জমি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৮

খুলনায় নতুন বিস্তারে KLUBHAUS ফ্ল্যাগশিপ স্টোর।

১৯

বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে

২০