কালান্তর নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ কিশোর গ্রেপ্তার, দড়ি-চেইন ও মোটরসাইকেল জব্দ

 

নওগাঁ৷ জেলার পোরশায় গোপন সংবাদের ভিত্তিতেগত ১৯সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে ডাকাতি ও দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, হ্যান্ডেল চেইন, ২৫ ফুট দড়ি, টর্চলাইট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি দল পোরশা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে৷ গতকাল রাতে টহল ও অভিযান পরিচালনা করছিল।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, পোরশা থানাধীন শিশা বাজারের পূর্ব পাশে মাটিন্দর সেতুর কাছে কয়েকজন ব্যক্তি রাস্তায় দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তিনজনকে আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেলোয়ার হোসেন (২৮), পিতা তরিকুল ইসলাম, গ্রাম হলাকান্দর, থানা পত্নীতলা; নাইম মাহমুদ (১৯), পিতা মাসুদুর রহমান, গ্রাম ছোট কাটনা; এবং মোস্তাকিম (১৯), পিতা মাহবুল সোনার, গ্রাম সমনগর, উভয় থানা পোরশা, জেলা নওগাঁ।
পরে তাদের দেহ তল্লাশি করে দেলোয়ার হোসেনের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও হ্যান্ডেল চেইন, নাইম মাহমুদের কাছ থেকে দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন এবং মোস্তাকিমের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২৫ ফুট দৈর্ঘ্যের দড়ি ও একটি ছোট টর্চলাইট উদ্ধার করা হয়। এছাড়া দস্যুতার কাজে ব্যবহারের অভিযোগে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় ও ঠিকানা জানায়। স্থানীয়ভাবে তারা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পোরশা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর গুরুতর

২৫ বছরে হিতকরী, মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে

পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ কিশোর গ্রেপ্তার, দড়ি-চেইন ও মোটরসাইকেল জব্দ

সাত মাসে ১৫,৭১৭ শিশু নিখোঁজ, সন্ধান মেলেনি ২,০৩৮ জনের

মিরসরাইয়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

মতলবে নিখোঁজের চারদিন পর ফসলি জমি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

খুলনায় নতুন বিস্তারে KLUBHAUS ফ্ল্যাগশিপ স্টোর।

বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ।

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

১০

মনিরামপুরে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইউনিয়ন টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

১১

চায়ের কাপে ঢাকা-১৩ এর উন্নয়ন ভাবনা: তৃতীয়বারের মতো ‘চায়ের আড্ডা’য় ববি হাজ্জাজ

১২

তাড়াইলে সাররং যুব সমাজ ও সাররং একাদশ চ্যাম্পিয়ন দলের বিজয় অনুষ্ঠান আয়োজিত হয়েছে হয়েছে।

১৩

নওগাঁয় নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯

১৪

বালাগঞ্জে ‘বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ’র আত্মপ্রকাশ

১৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ

১৬

আইফোনের লোভে প্রাণ গেল কিশোর অপ্রতিমের, ২৪ ঘণ্টা পর মিলল ক্ষতবিক্ষত মরদেহ

১৭

ভেড়ামারায় তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণেরপর মৃত্যু 

১৮

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান, দেড় লক্ষাধিক টাকাসহ ১৪ জন গ্রেপ্তার

১৯

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক

২০