ইলিয়াছ সিকদার, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুরানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আবারও শতভাগ পাশের ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। বিদ্যালয়টি থেকে অংশগ্রহণকারী ১০ জন শিক্ষার্থীর সবাই বৃত্তি পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

বৃত্তি প্রাপ্তদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুলে এবং ৪ জন সাধারণ গ্রেডে স্থান পেয়েছেন। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন— তালুকদার সাউশান জাররাহ, তাজনুল করিম তুসি, মিসহুল জান্নাত তুসি, তাজনিন আকতার, বায়েজিদ বিন ওসমান আবির ও বিনয় দাশ। সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন— নুসরাত সুফিয়া রাইছা, তানীন আকতার, ইয়ামিন আরাফাত ও আশরাফুল গণী।

এদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে তালুকদার সাউশান জাররাহ। শিক্ষকদের মতে, জাররাহ প্রাতিষ্ঠানিক শ্রেণি পরীক্ষার পাশাপাশি উপস্থিতি, খেলাধুলা ও শিষ্টাচারের ক্ষেত্রেও সবসময় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সাফল্যের অনুভূতি প্রকাশ করে সাউশান জাররাহ জানায়, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও পারিবারিক সচেতনতার কারণেই তার এই অর্জন। জাররাহের মা শাহীন আকতার উক্ত বিদ্যালয়েরই প্রধান শিক্ষক এবং বাবা জামাল উদ্দীন একজন প্রকৌশলী। জাররাহসহ সকল কৃতিত্ববান শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০