লোকমান হোসেন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে নিজপাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক সেবন, মাদক সংশ্লিষ্টতা, অনিয়ম, দুর্নীতি ও নাগরিক হয়রানির অভিযোগ তুলে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সামাজিক সংগঠন ‘মাদকবিরোধী আন্দোলন, জৈন্তাপুর’-এর পক্ষ থেকে এই স্মারকলিপি ও লিখিত অভিযোগ প্রদান করা হয়। এতে চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত একাধিক অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ২০২৬ তারিখে নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি ২২ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে চেয়ারম্যানের অনিয়ম, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক স্থানীয় নাগরিককে হয়রানির শিকার হতে হয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজসহ পর্যাপ্ত প্রমাণ সংরক্ষিত রয়েছে বলে দাবি করে সংগঠনটি।

অভিযোগকারীরা জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে ইউপি চেয়ারম্যানের জনসাধারণের সঙ্গে ন্যায়সংগত আচরণ করা এবং আইনি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা আবশ্যক। তদন্ত কার্যক্রম যেন কোনো রাজনৈতিক বা স্থানীয় প্রভাব মুক্ত থাকে এবং সত্যতা পাওয়া গেলে জনপ্রতিনিধিদের আচরণবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়—সেই দাবি জানানো হয়।

একইসঙ্গে জেলা প্রশাসকের কাছে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করা এবং অভিযোগকারী ও সংশ্লিষ্ট নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে ‘মাদকবিরোধী আন্দোলন, জৈন্তাপুর’।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০