ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলা বন্দরে ৭ কোটি টাকার বিলাসবহুল গাড়ি জব্দ: যন্ত্রাংশের আড়ালে বড় রাজস্ব জালিয়াতি

মোংলা বন্দরে ব্যবহৃত যন্ত্রাংশ ঘোষণার আড়ালে আনা প্রায় সাত কোটি টাকা মূল্যের ৪টি বিলাসবহুল গাড়ির চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক ফাঁকি দিতে সুপরিকল্পিতভাবে রেঞ্জ রোভার, বিএমডাব্লিউসহ গাড়িগুলো কেটে আলাদা করে আমদানি করা হয়েছিল।

ঢাকার গেন্ডারিয়াভিত্তিক ‘ক্রাউন অটো মোবাইল সার্ভিসেস’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান জাপানের মাহি কার পোর্ট থেকে চালানটি আমদানি করে। বিল অব এন্ট্রি (সি-৬৯০৪) অনুযায়ী, চালানে ১৪ ধরনের যন্ত্রাংশ ঘোষণা দিয়ে ইনভয়েস মূল্য দেখানো হয় মাত্র ৭ হাজার ৯৩৫ মার্কিন ডলার। তবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুলাই খালাস স্থগিত করে কায়িক পরীক্ষা করা হলে জালিয়াতি উন্মোচিত হয়।

কুয়েট ও বিআরটিএ-র কারিগরি সহায়তায় পরীক্ষায় দেখা যায়, গাড়িগুলোর সংবেদক, বৈদ্যুতিক তার ও মূল কাঠামো এমনভাবে কাটা হয়েছে যা পুনরায় সহজেই সংযোজনযোগ্য। প্রতিষ্ঠানটি মাত্র ৬ লাখ ১০ হাজার টাকা শুল্ক দিয়ে খালাসের চেষ্টা করলেও পূর্ণাঙ্গ গাড়ি হিসেবে এটি কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ।

জব্দকৃত গাড়িগুলোর মধ্যে রয়েছে রেঞ্জ রোভার ভোগ, বিএমডাব্লিউ ৬৫০ আই, লেক্সাস এলএক্স৫৭০ এবং টয়োটা ক্রাউন অ্যাথলেট। সিঅ্যান্ডএফ এজেন্ট ‘এসটি ইন্টারন্যাশনাল’ ও আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০