মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীর নিখোঁজ ছাত্র নোয়াখালী থেকে উদ্ধার, অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা থেকে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থীকে নোয়াখালীর মাইজদী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর গতকাল বুধবার (৫ আগস্ট ২০২৬) তাকে উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় অপহরণ, অচেতনকারী রাসায়নিক স্প্রে প্রয়োগ এবং যৌন নির্যাতনের চেষ্টা করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। পরিবারের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা যায়, ছুটির শেষে বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার পথে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির ভিত্তিতে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা সাইবার টিম ও ফুলবাড়ী থানা পুলিশ যৌথ অনুসন্ধানে নামে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পথিমধ্যে দুর্বৃত্তরা অচেতনকারী কেমিক্যাল স্প্রে ব্যবহার করে শিক্ষার্থীকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং দেশের বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যায়। উদ্ধারের পর ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, চট্টগ্রামে আলমগীর নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হলে ওই ব্যক্তি সাহায্যের আশ্বাস দিয়ে তাকে নিজের হেফাজতে নেয়।

ভুক্তভোগীর অভিযোগ, অসহায় অবস্থার সুযোগ নিয়ে আলমগীর নামের ওই ব্যক্তি তাকে একাধিকবার যৌন নির্যাতনের চেষ্টা করে। পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখতে তাকে বারবার ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রাখা হতো। পরবর্তীতে তাকে ঢাকা হয়ে নোয়াখালী নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টানা ৪৮ ঘণ্টার প্রযুক্তিনির্ভর অভিযানে গতকাল নোয়াখালীর মাইজদী এলাকা থেকে শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত আলমগীর পালিয়ে যায়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আলমগীরসহ এ ঘটনার সঙ্গে জড়িত অপহরণ ও নির্যাতন চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে জোরালো অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে কেমিক্যাল ব্যবহার ও অপহরণের অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০