কালান্তর নিউজ ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন মেসি; ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডের বিপক্ষে ২–১ গোলে জয়ের নাটকীয় সেমিফাইনালে নিজে গোল করতে না পারলেও ম্যাচজুড়ে নিজের দুর্দান্ত প্রভাব ঠিকই রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দলের দুটি গোলই বানিয়ে দিয়ে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর অন্যতম প্রধান নায়কও তিনি। আর এই জয়ের সুবাদে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।

আটলান্টায় গতকাল রাতে হাইভোল্টেজ ম্যাচে দুটি গোল বানানোয় এবার বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্টসংখ্যা দাঁড়াল ৪টি। আর এই অ্যাসিস্টের ওপর ভর করেই গোল্ডেন বুট জয়ের দৌড়ে এমবাপ্পেকে টপকে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেলেন মেসি।

বর্তমানে মেসি ও কিলিয়ান এমবাপ্পে, দুজনেরই গোলসংখ্যা সমান ৮টি করে। কিন্তু ফিফা বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এখন এগিয়ে আছেন মেসিই। কারণ, গোল সংখ্যা সমান হলে কার অ্যাসিস্ট কতটি, তা হিসাব করা হয়। মেসি সেখানে এমবাপ্পের ৩টি অ্যাসিস্টের চেয়ে ১টি অ্যাসিস্টে এগিয়ে আছেন।

এক নজরে গোল্ডেন বুট জয়ের দৌড়ে শীর্ষ তারকারা:

লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৮ গোল, ৩ অ্যাসিস্ট

আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল (নরওয়ে বিদায় নেওয়ায় তার আর ম্যাচ নেই)

জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট

হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট

উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট

মিকেল ওইয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট

খাতাকলমে এই সাতজনের মধ্যে নরওয়ের হলান্ড ছাড়া বাকি ছয়জনের সামনেই টুর্নামেন্টে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। আর আগামী রোববারের মেগা ফাইনালে মহাকাব্যিক শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদের সংখ্যা কত, অজানা বহু মৃত্যুর গল্প: প্রকৃত সংখ্যা ১,৪০০ ছাড়ানোর আশঙ্কা

নেত্রকোনায় আর্জেন্টিনার জয়োচ্ছ্বাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন মেসি; ফাইনালে আর্জেন্টিনা

রাবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে সেমিনার: ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণীয় হয়ে থাকুক’

‘আর্জেন্টিনা কাপ জিতলে আবার একটা বিয়া করব’— অদ্ভুত ঘোষণা পরীমণির!

বৃষ্টি: কারও জন্য আশীর্বাদ, কারও জন্য আতঙ্ক

দোহারে তীব্র জলাবদ্ধতা; পানিবন্দী অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিল “টিম দোহার”

বিরামপুরে বৃক্ষরোপণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

ইছাখাদা নতুন বাজারে মহাসড়কের পাশে ‘কৃত্রিম ধান চাষ’! দীর্ঘদিনের কাদায় গজিয়েছে ধানের চারা, চরম দুর্ভোগে জনসাধারণ

হাওরপাড়ে চরম হতাশা ও আতঙ্ক; জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাইয়ের অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

১০

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে শীর্ষে মাগুরা মেডিকেল কলেজ

১১

নেত্রকোণায় ৭ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী আটক

১২

এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দারোগ আলী গ্রেপ্তার

১৩

মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, আসামি ধরার খরচের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৪

দুই দিনে কমলো ৪,৩৭৪ টাকা, আজ দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

১৫

প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগ, সমালোচনার মুখে যশোরের জামায়াত নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

১৬

রংপুর রেঞ্জে জুন মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত দিনাজপুরের এসপি জেদান আল মুসা

১৭

দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের রেলপথ অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৮

নজরুল ইসলাম খানের সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

১৯

নেত্রকোণায় নিখোঁজ স্কুলছাত্রী ট্রেন থেকে অচেতন অবস্থায় উদ্ধার, তদন্তে পুলিশ

২০