বিপ্লব দাস, সংবাদদাতা, কালান্তর নিউজ
২৫ অক্টোবর ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালখালীতে দাবা প্রতিযোগিতা সম্পন্ন, অংশ নেন ৪০০ দাবাড়ু

 

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবমুখর পরিবেশে ৪০০ দাবাড়ুর অংশগ্রহণে ‘Boalkhali Chess Championship 2026’ শীর্ষক দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রকৌশলী এস এম তারেক। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, হাজি আবু আকতার, এস এম জামাল উদ্দিন, জয়নাল আবেদীন সিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

প্রতিযোগিতায় একাডেমিক ও উন্মুক্ত—এই দুই বিভাগে মোট ৪০০ জন দাবাড়ু অংশ নেন। একাডেমিক বিভাগে প্রথম স্থান অর্জন করেন কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ উল আবেদীন নুহাশ।

দ্বিতীয় স্থান অর্জন করেন হাজি আজগর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল হোসেন এবং তৃতীয় হন কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ মাহের।

অন্যদিকে, উন্মুক্ত বিভাগে প্রথম স্থান অর্জন করেন মো. মুজিবুর রহমান, দ্বিতীয় হন মো. রাব্বি সেলিম এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. শাহিন করিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা কেবল বিনোদনের খেলা নয়; এটি বুদ্ধিবৃত্তিক বিকাশ, বিশ্লেষণী চিন্তাশক্তি, ধৈর্য ও শৃঙ্খলাবোধ চর্চার একটি কার্যকর মাধ্যম। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তরুণ প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে যুক্তিবোধ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেও সহায়তা করবে।

প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী দাবাড়ু, অভিভাবক, শিক্ষক, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট কর্মকর্তা, সহযোগী প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০